বিশ্ব হেপাটাইটিস দিবস

হেপাটাইসিস থেকে রক্ষা পাওয়ার উপায় কী?

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১০:১৫ এএম

হেপাটাইটিস মূলত লিভারের সংক্রমণ ও প্রদাহ। হেপাটাইটিস এমন একটি রোগ, যা আপনার লিভারকে প্রচুর পরিমাণে ক্ষতি করে দিতে পারে। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ হেপাটাইটিসে আক্রান্ত।

হেপাটাইটিস হলো মূলত ভাইরাল সংক্রমণ। তবে অতিরিক্ত অ্যালকোহল, ধূমপান, লিভারের ক্ষতি করে এমন ওষুধ সেবনের ফলেও হেপাটাইটিস হতে পারে। ভাইরাল হেপাটাইটিসের প্রধান এ, বি, সি  ও ই। ভাইরাল হেপাটাইটিস শব্দটি সাধারণত হেপাটাইটিস ভাইরাস দ্বারা সৃষ্ট লিভার রোগের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়।

প্রতি বছর ২৮ জুলাই পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। ভাইরাল হেপাটাইটিসের লক্ষণ, প্রতিকার এবং রোগ নির্ণয়ের সচেতনতা বাড়ানোই হলো এই দিনটির লক্ষ্য। এ বছর এই দিবসের প্রতিপাদ্য হল ‘Its time for action’।

হেপাটাইটিসের লক্ষণ

ক্লান্তি, অবসাদ, ফ্লু, গাঢ় প্রস্রাব, পেট ব্যথা, ক্ষুধামন্দা, ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া হেপাটাইটিসের লক্ষণ। হেপাটাইটিস যদি ছয় মাসের মধ্যে সমাধান করা হয় তবে তাকে তীব্র হেপাটাইটিস এবং ছয় মাসের বেশি সময় স্থায়ী হলে তাকে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বলে। তীব্র হেপাটাইটিস এমনিতেই ভালো হয়ে যায়। দীর্ঘস্থায়ী হেপাটাইটিসে যকৃতের দাগ (সিরোসিস), যকৃতের ক্যানসারকে উসকে দিতে পারে।

হেপাটাইটিস এ এবং ই মূলত দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি মূলত যৌনবাহিত রোগ। তবে গর্ভাবস্থা বা প্রসবের সময় মা থেকে শিশুর কাছেও যেতে পারে এবং রক্তের মাধ্যমে সংক্রমিত হতে পারে। হেপাটাইটিস সি সাধারণত সংক্রামিত রক্তের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস ডি কেবল হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত ব্যক্তিদেরই সংক্রামিত করতে পারে।

চিকিৎসা

সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না। বাড়িতেই সুস্থ হওয়া যায়। হেপাটাইটিস বি হলে অ্যান্টিভাইরাল ঔষধ খেতে হয়। হেপাটাইটিস সি হলেও অ্যান্টিভাইরাল ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যেতে পারে। হেপাটাইটিস ডি–এর কোনও নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। হেপাটাইটিস ই প্রাথমিক পর্যায়ে সমস্যা তৈরি করে না, তবে গুরুতর সমস্যা হলে হাসপাতালে ভর্তি হতে হয়।

প্রতিকার

১. বাড়ির বাইরের খাবার বা পানি পান করলে অবশ্যই খেয়াল রাখতে হবে তা পরিষ্কার কিনা।

২. হেপাটাইটিস এ এবং বি–এর প্রতিষেধক টিকা দিয়ে নিতে হবে।

৩. অ্যালকোহল পান করা কমিয়ে দিতে হবে।

৪. লিভারের ক্ষতি করে এমন ওষুধ খাওয়া যাবে না।

৫. নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।

লেখক: রেসিডেন্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর