শিশুর কানপাকা রোগ হলে কী করবেন?

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১০:৩৩ এএম

শিশুর কান থেকে পুঁজ বা পানি পড়াকে সাধারণত কানপাকা বা কান পঁচা রোগ বলা হয়। এটি শিশুদের সাধারণ স্বাস্থ্য সমস্যা। যে কোনো বয়সেই কানপাকা সমস্যা হয়ে থাকলেও শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। শহরের মানুষের তুলনায় গ্রামে বা বস্তি বা ঘিঞ্জি পরিবেশে বসবাস করা মানুষের মধ্যে রোগটি বেশি হতে দেখা যায়। পাশাপাশি নদীর তীরে বসবাসকারী জনগণের মধ্যে এই প্রভাব বেশি পরিলক্ষিত হয়। তবে উচ্চবিত্ত শ্রেণিতে হয় না, তা কিন্তু নয়।

শিশুর কান পঁচার কারণ

শিশুকে সঠিক পদ্ধতিতে না খাওয়ালে অনেক সময় এ রকম বিপত্তি ঘটে। যেমন: আমরা অনেকেই শিশুকে চিত করে শুইয়ে খাবার দিয়ে থাকেন। এমনটি ঠিক নয়। এর কারণে অনেক সময় কানপাকার মতো সমস্যা হতে পারে। শিশুর গলায় বা শ্বাসতন্ত্রের ইনফেকশন থেকে কান পাকার সমস্যা হতে পারে। যাদের প্রায়ই সর্দি-কাশি লেগে থাকে তাদের এই সমস্যা হতে পারে। তাছাড়া আরও কিছু কারণে কান পঁচা রোগ হতে পারে। এগুলো হলো:

১. গোসলের সময় কানে পানি ঢুকলে।

২. বুকের দুধ খাওয়ানোর সময় কানে দুধ ঢুকে গেলে।

৩. কান্নার পানি চোখ থেকে কানে ঢুকে গেলে।

৪. কান পরিষ্কার করতে গিয়ে কানের পর্দা ছিড়ে গেলে।

৫. গলার টনসিল বা এডিনয়েডে ইনফেকশন হলে।

৭. তালুকাটার সমস্যা থাকলে।

৮. অতিরিক্ত সর্দি কাশি বা ঠান্ডা লাগলে।

৯. অসতর্কতার সঙ্গে পুকুরে বা নদীতে গোসল করলে।

১০. অতিরিক্ত ঘিঞ্জি পরিবেশে বসবাস করলে।

কান পঁচার লক্ষণ

১. কানে ব্যথা বা ভারী অনুভব হওয়া।

২. কানে ব্যথা বা অস্বস্তি হওয়ার পর হঠাৎ করে কান থেকে পুঁজ বা অন্য কোনো ধরনের তরল বের হয়ে আসতে পারে।

৩. শিশুর অতিরিক্ত কান্নাকাটি করা এবং থামাতে না পারা।

৪. কান চুলকানি।

৫. কান দিয়ে পুঁজ আসা।

৬. কানের পিছনে লাল হয়ে যাওয়া।

৭. কানে কম শোনা।

৮. কান দিয়ে রক্ত মিশ্রিত তরল পদার্থ বের হওয়া।

৯. জ্বর আসা।

কান পাকলেই ভয় পাওয়ার কিছু নেই। বেশির ভাগ ক্ষেত্রে এ ধরনের জটিলতা হয় না। কিছু শিশুর একবার কানপাকা ভালো হয়ে গেলেও বারবার কান পাকতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই দ্রুত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। কেননা কাল ক্ষেপণ করলে তা জটিল হতে পারে। আপনার সন্তানের কানের যত্ন নিন।

লেখক: নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর