কেমন হবে বৃষ্টি দিনের ফ্যাশন

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৮:৪৫ পিএম

বৃষ্টির দিনে বাইরে বের হলে পোশাক বা জুতা নোংরা হবেই। তাই বলে কি স্টাইল ছেড়ে দেবেন? মোটেই না। উল্টো বৃষ্টির দিয়েন ফ্যাশনে তাক লাগাতে পারেন যে কাউকে। এই সময় তৈরি করে ফেলতে পারেন আপনার ‘মনসুন স্পেশাল স্টাইল স্টেটমেন্ট’। দেখবেন এই বাদল দিনেও আপনার থেকে কারও চোখ সরবে না।

পোশাক বাছুন ভেবেচিন্তে
বৃষ্টির এই সময় টপস, স্কার্ট বা হাঁটু পর্যন্ত লম্বা পোশাক পরুন। এতে জামাকাপড়ে কাদা লাগার সম্ভাবনা থাকবে না। সঙ্গে পরতে পারেন সিগারেট কাট প্যান্ট। তবে জিন্স, পালাজো বা ম্যাক্সি ড্রেস এড়িয়ে চলুন। ইচ্ছা হলে পরতে পারেন হাঁটু পর্যন্ত ওয়ান পিস বা জাম্পসুট।

কেমন হবে পোশাকের রং ও কাপড়
বর্ষায় সিল্কের পোশাক পরার চেষ্টা করুন। এতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বর্ষার এই সময় কখনই গাঢ় রঙের পোশাক পরবেন না। চেষ্টা করুন হালকা রঙের পোশাক পরতে। সাদার সঙ্গে নীলের হালকা শেড বা হলুদ, সবুজের মতো রঙের পোশাক পরতে পারেন। গাঢ় গোলাপির রঙের পোশাকও এড়িয়ে চলুন।

বর্ষায় জুতা নাকি স্যান্ডেল
বৃষ্টিতে বের হলে জুতা তো ভিজবেই। সেই সঙ্গে রয়েছে গন্ধ হওয়ার আশংকা। এই সময় তাই পরতে পারেন ফ্লিপ-ফ্লপ বা জেলি শুর মতো জুতা। বর্ষাকালে এটি সবচেয়ে বেশি উপযোগী। এই সময় চামড়া বা ভেলভেটের জুতা এড়িয়ে চলুন। এসব জুতায় পা ভিজে থাকে।

সঙ্গে রাখুন হ্যান্ডব্যাগও
এই সময়ে অনেকে হ্যান্ডব্যাগ এড়িয়ে চলেন। একে তো বৃষ্টি, তার উপর একটা অতিরিক্ত জিনিস নিয়ে কে বেরোতে চায়? কিন্তু টুকটাক জিনিস তো সাথে নিতেই হবে, আর তার জন্য ব্যাগ চাই। সেটা যেন অবশ্যই স্টাইলিশ হয়। টোটে ব্যাগ এই সময় খুব উপকারী।

ফ্যাশন হবে ছাতাতেও
বৃষ্টি থেকে বাঁচতে অবশ্যই ছাতা নিয়ে বের হতে হবে। এই প্রয়োজনীয় জিনিসটি নিয়েও হতে পারে ফ্যাশন। এই সময় গাঢ় রঙের ছাতা ব্যবহার করতে পারেন। আর বৃষ্টি হালকা হলে ব্যবহার করতে পারেন ট্রান্সপারেন্ট ছাতা। হালকা রঙের বা প্রিন্টেড ছাতা এই সময়ের ফ্যাশনে দারুণ মানিয়ে যাবে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর