‘পানি লাগবে কারো, পানি?’–মুগ্ধকে নিয়ে সিএনএনে প্রতিবেদন

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম

টি-শার্টের হাতা দিয়ে কাঁদানে গ্যাসে জ্বলতে থাকা চোখ মুছছিলেন ২৫ বছর বয়সী মুগ্ধ। কোটা সংস্কার আন্দোলনকারীদের জোরে জোরে বলছিলেন, ‘ভাই, পানি লাগবে কারও, পানি?’ পানির বোতল বিলিয়ে দিচ্ছিলেন সবার মাঝে। কিন্তু এর মাত্র ১৫ মিনিটের মাথায় রাজধানী ঢাকায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেওয়ার সময় কপালে গুলিবিদ্ধ হন তিনি। মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধর আত্মত্যাগের বিষয়টি উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে। ১৮ জুলাইয়ের মুগ্ধের ঘটনাকেই মূল বিষয়বস্তু ধরে ওই প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এ ছাড়া মুগ্ধের গোটা জীবনটাই তুলে আনা হয়েছে প্রতিবেদনে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে যখন মুগ্ধর চোখ-মুখ জ্বালাপোড়া করছিল। তখনও ভিড়ের মধ্যে তিনি বিক্ষোভকারীদের পানির বোতল এগিয়ে দিচ্ছেলেন। এর মধ্যেই বিশ্রামের সময় কপালে গুলি লাগে।

কপালে গুলিবিদ্ধ অবস্থায় মুগ্ধকে তাঁর বন্ধু এবং অন্য বিক্ষোভকারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) সিএনএনকে বলেন, ‘আমি শুধু তাকে বুকে জড়িয়ে ধরেছিলাম এবং কান্নায় ভেঙে পড়ি। ’ 

মুগ্ধকে নিয়ে সিএনএনের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট সিএনএন বলছে, ২৫ বছর বয়সী মুগ্ধর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী আন্দোলন আরও তীব্র হয়। মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার এসব মৃত্যুর বিচার দাবি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

সিএনএনের প্রতিবেদন বলছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই থেকেই উত্তাল বাংলাদেশ। পরে এই আন্দোলন রূপ নেয় সরকারপতনের আন্দোলনে। আর এই আন্দোলন-বিক্ষোভে অন্ত ৩০০ জন মারা গেছে। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। 
 
আন্দোলনে অংশ নেওয়া ২৩ বছর বয়সী ফারাহ পর্শিয়া সিএনএনকে বলেন, ‘একের পর পর হত্যার ঘটনা ঘটছিল, আর সবাই চুপ করে ছিল। আমরা নিজেদের জন্যই প্রতিবাদে নামি। আমরা প্রতিবাদ করেছি গণতন্ত্রের জন্য। হুট করেই আমাদের প্রবল শক্তি আসে। এত বছর ধরে সবাই কেমন চুপসে ছিলাম।’

এরই মধ্যে গত ৮ আগস্ট শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে। 

আন্দোলনে নিহতদের পরিবার থেকে এখন দায়ীদের শাস্তি দাবি করছে। এর মধ্যে মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ একজন। তিনি বলেন, ‘সে শুধু আমার ভাইই ছিল না, সে ছিল আমার কাছের বন্ধু। সে ছিল আমার শরীর ও আত্মার অংশ।’ 

মুগ্ধর আইডি কার্ড। ছবি: সিএনএনের সৌজন্যে মুগ্ধ ছিলেন গণিতে স্নাতক, পড়ছিলেন এমবিএ। তাঁর যমজ ভাই পড়ছিলেন আইন নিয়ে। দুই ভাই মিলে স্বপ্ন দেখতেন মোটরসাইকেলে করে ইউরোপ ঘুরে বেড়ানোর।  

ভ্রমণের জন্য অর্থ সঞ্চয় করতে দুই ভাই অনলাইন ফ্রিল্যান্সার হাব ফাইভারের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেন। কিন্তু মুগ্ধকে ছাড়াই এখন একলা চলতে হচ্ছে স্নিগ্ধকে। ভাইয়ের সাথে স্বপ্ন পূরণ আর হয়নি স্নিগ্ধর।

মুগ্ধর মৃত্যুর সময় তাঁর গলায় ঝুলছিল বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড। অন্ধকার দিনের প্রতীক হিসেবে শুকিয়ে যাওয়া রক্তমাখা আইডি কার্ডটি সযত্নে রেখে দিয়েছে তাঁর পরিবার। আন্দোলনে মুগ্ধ যে প্রভাব ফেলেছে, তা থেকেই সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন তারা। 

আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
স্বাচিপের সদস্য ডা. জাহিরুল হককে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মেডিসিন বিভাগের প্রধান করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুর থেকে চলা এই কর্মবিরতিতে বেড়েছে ভোগান্তি। 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সরকারি ছুটির কারণে আজ বুধবার ক্যাম্পাস বন্ধ থাকলেও শাটডাউন...
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে এক পর্যায়ে গ্রাহক ফোরামের সহ সভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর