মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, ‘আলামত পায়নি’ পুলিশ 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার দিনগত মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি। 

মাহদীর দাবি, রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে তাদের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়। দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে। 

তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি পুলিশ। পুলিশের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফেসবুক লাইভে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি পেট্রোল বোমা ছোড়া হয়।

মাহদী হাসান জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলতে দেখেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে মিটারটি পুড়ে যেতে দেখেন।

অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘মাহদীর বাড়ির সামনের তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও জানান, আগুন জ্বলতে দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী পেট্রোল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মতো কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন ওসি।

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকার দীর্ঘ ৬ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ​ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে শনিবার সকাল...
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও...
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এসময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন। এসময় ঢাকা ময়মনসিংহ...
ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র...
বলিউডে ধর্মীয় বাণী-খচিত গয়না পরার ট্রেন্ড নতুন কিছু নয়, তবে সম্প্রতি তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের পর এবার সমালোচনার মুখে পড়েছেন আরেক শীর্ষ তারকা দীপিকা...
নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে...
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর