যে কারণে চুল কাটতে বাধ্য হচ্ছে গাজার মেয়েরা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবেতর জীবন নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রতি মুহূর্তে প্রাণ বাঁচানোর লড়াই করছেন যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির বাসিন্দারা। অধিকাংশ মানুষের মাথার ওপর ছাদ নেই, নেই পর্যাপ্ত খাদ্য-ওষুধ। পরিষ্কার পানির অভাবের পাশাপাশি শ্যাম্পু, সাবান, চিরুনি ও স্যানিটারি পণ্যের মতো প্রয়োজনীয় জিনিস খুব কম বা নেই বললেই চলে।

গাজায় সবচেয়ে বেশি ভুক্তভোগী নারী ও শিশুরা। গাজার নারী ও শিশুদের বর্তমান স্বাস্থ্য সমস্যা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন শিশু বিশেষজ্ঞ লোবনা আল-আজাইজার। অবরুদ্ধ গাজায় চিকিৎসা সেবা দিয়ে চলেছেন তিনি। শিশু বিশেষজ্ঞ হলেও এখন তাঁর কাছে সব বয়সের মানুষই চিকিৎসা নিতে আসেন। 

লোবনা জানান, তাঁর কাছে অনেকে ত্বকের সংক্রমণের সমস্যা নিয়ে আসেন। এদের মধ্যে অনেক মেয়ে জানিয়েছেন, তাদের চুল আঁচড়ানোর চিরুনি পর্যন্ত নেই। পরিস্থিতি বিবেচনা করে তাদের চুল কেটে ফেলার পরামর্শ দিয়েছেন লোবনা। বাধ্য হয়ে অনেক মেয়ে চুল কেটে ফেলছে বলে জানান তিনি।

লোবনা বলেন, ‘আগে আমরা সবচেয়ে সাধারণ যে রোগ দেখেছি তা হলো ফুসকুড়ি ও চর্মরোগ। শরণার্থীশিবিরে কম জায়গায় অনেকে থাকা, তাঁবুর ভেতরে অসহনীয় গরম, শিশুদের অতিরিক্ত ঘাম এবং গোসলের জন্য পর্যাপ্ত পানির অভাব এর কারণ।’

বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে কাজ করতেন চিকিৎসক লোবনা। ইসরায়েলি বাহিনী গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করলে তিনি সেখান থেকে চলে আসেন। তবে গাজার বেশিরভাগ চিকিৎসকের মতো তিনিও চিকিৎসা দেওয়া অব্যাহত রেখেছেন।

লোবনার কাছে সব বয়সের মানুষই চিকিৎসা নিতে আসে। ছবি: রয়টার্স গাজায় তেমন ওষুধপত্র পাওয়া যায় না। যা পাওয়া যায় তা অতিরিক্ত দাম হওয়ায় সাধারণ মানুষ কিনতে পারেন না। লোবনা বলেন, ‘রাফাহ সীমান্ত ক্রসিংটি অবশ্যই খুলে দিতে হবে যাতে আমরা ওষুধ আনতে পারি। কারণ বর্তমানের অধিকাংশ ওষুধই অকার্যকর।’

টানা ১০ মাস ধরে ইসরায়েলি হামলা ও অবরোধে বিধ্বস্ত পুরো গাজা উপত্যকা। হাজার হাজার প্রাণহানির পাশাপাশি ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে সেখানে। গাজায় বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর