বুকশেলফ সাজাবেন কীভাবে? জেনে নিন

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৮:৪৬ পিএম

মনন, সংস্কৃতি, আলোচনা, তর্ক, শিল্পসত্ত্বা সবকিছুর আধার বই। তাই প্রযুক্তি এসে যতই রাজত্ব করুক না কেন, বই আপনাকে পড়তেই হবে। অনেক রিডিং ডিভাইস আসলেও কাগজের পাতায় চোখ বুলিয়ে সময় কাটাতে পছন্দ করেন বই প্রেমীরা। তাই তো বইয়ে আবেদন কখনও ফুরাবে না। সময়ের পালাক্রমে আবারও ফিরে আসবে বই পড়ার অভ্যাস।
আপনার ঘরে যদি বুকশেলফ থাকে, তাতে সাজিয়ে রাখতে পারেন সব বই। একটুখানি সময় পেলেই বসতে পারেন বই নিয়ে। বই খুঁজতে আর বাড়তি সময় দিতে হবে না। তাই তো বই রাখার জন্য আদর্শ জায়গাটি হতে পারে বুকশেলফ। কিন্তু কিভাবে সাজাবেন এই বুকশেলফ, তার জন্য রইল সহজ কৌশল।

পুরোনো বই যেভাবে রাখবেন
আপনার কাছে যদি বেশি থাকে, তবে সেগুলো বইয়ের রঙের শেড অনুযায়ী সাজিয়ে রাখতে পারেন। পুরোনো বই বাঁধাই করে একসঙ্গে গুছিয়ে রাখুন। আর যদি বই বেশি পুরোনো হয়ে থাকে, তাহলে তাতে নিজের পছন্দমতো রঙের মলাট দিয়ে নিন। তারপর সেগুলোর রং অনুযায়ী পাশাপাশি সাজান। নির্দিষ্ট রঙের বইয়ের মাঝে ফুলদানি বা শোপিস দিয়ে আলাদা করতে পারেন। বইগুলোতে স্টাইলিশ, থিমযুক্ত বুকমার্ক রাখতে পারেন।

বইয়ের সঙ্গে গাছের বাহার
বুকশেলফে বইয়ের পাশে রাখতে পারেন ছোট ফার্ন বা ট্রেইলিং গাছের টব। বনসাই রাখলেও মন্দ লাগবে না। বইয়ের পাশাপাশি তাকে রাখতে পারেন ভিনটেজ ক্যামেরা, শোপিস বা ভ্রমণের স্মৃতিচিহ্ন। আপনার বইগুলো আকার অনুযায়ী সাজাতে পারেন। বড় বা মোটা বইগুলো রাখতে পারেন পিছনের দিকে। আর ছোট বই থাকতে পারে সামনের দিকে। আজকাল বেশকিছু স্টাইলিশ রেডিমেড বুকশেলফ পাওয়া যায়। চাইলে ঘরে আনতে পারেন সেরকম কোনও বুকশেলফ।

থিমভিত্তিক বই
বইগুলো থিমভিত্তিকভাবেও সাজাতে পারেন। যেমন, সাহিত্যের ধরন বা লেখকের নাম দিয়ে বই আলাদা সাজাতে পারেন। আপনার যে বিষয়টি বেশি পছন্দ সেই বই এক তাকে রাখতে পারেন। ভ্রমণ, উপন্যাস বা গল্পের বই আলাদা আলাদা তাকে রাখতে পারেন। আর তাকের খালি জায়গায় জুড়ে দিতে পারেন ঝুড়ি বা ট্রে।

পুরোনো বইয়ের তাক
আপনার বইয়ের তাকটি যদি হয় খুব সাধারণ কাঠের তৈরি, তবে সেটিকে একটু সাজিয়ে গুছিয়ে নিন। রঙিন কাগজ দিয়ে সেই তাক মুড়িয়ে নিতে পারেন। আবার বিভিন্ন টেক্সচারের ওয়াল পেপার দিয়েও পুরোনো প্লাইগুলো মুড়ে দিতে পারেন। দেখবেন একেবারে নতুনের মতো লাগবে।

টিপস:

  • বইয়ের নিয়মিত যত্ন নিন।
  • বইয়ের তাকের ফাঁকে ফাঁকে ন্যাপথলিন রেখে দিন।
  • বইয়ের ভিতর নিমপাতা বা দোক্তাপাতাও রাখতে পারেন। তাতে বইয়ে আর পোকা ধরবে না।
  • নির্দিষ্ট সময় পর পর বইয়ের তাকটি পরিষ্কার করুন।
  • বছরে অন্তত একবার পুরনো বইগুলিকে রোদে দিন। প্রয়োজনে মাঝে মাঝে পুরনো মলাট খুলে নতুন মলাট পরিয়ে দিন।
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর