চাঁদের মাটি থেকেই মিলবে পর্যাপ্ত পানি, জানাল চীনের বিজ্ঞানীরা

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:০১ পিএম

পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ পানি- সেতো আমরা সকলেই জানি। চাঁদের মাটিতেও মিলেছে পানির অস্তিত্ব, তাই চাঁদেও বজায় থাকবে মানুষের কর্তৃত্ব। 

এই প্রেক্ষাপটে এবার চীনের বিজ্ঞানীরা জানালেন চাঁদের মাটি থেকে পানি উত্তোলনের এক যুগান্তকারী উপায়। ফলে এখন পর্যাপ্ত পানি চাঁদের মাটি থেকেই আহরণ করা সম্ভব। আর এটা সম্ভব হলে চাঁদের মাটিতে ভবিষ্যৎ অভিযানগুলোতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। 

‘চ্যাং’ই ৫’ নামক চন্দ্রাভিজানে এসেছে চীনের বিজ্ঞানীদের সাম্প্রতিক এই সাফল্য। রোভারের মাধ্যমে চাঁদের মাটি থেকে নিয়ে আসা নমুনা (মাটি ও পাথর) দীর্ঘদিন পরীক্ষানিরীক্ষার পর বিজ্ঞানীরা এমন এক উদ্ভাবনী প্রক্রিয়া বের করতে পেরেছেন যার মাধ্যমে ১ টন চাঁদের মাটি থেকে ৭৬ কিলোগ্রাম পর্যন্ত পানি আহরণ করা সম্ভব।  

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এর অধীনে নিংবো ইন্সটিটিউট অব ম্যাটেরিয়ালস টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং-এর একদল গবেষক এই গবেষণা কর্মটি পরিচালনা করেন। গত বৃহস্পতিবার গবেষণা কর্মটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিয়ার-রিভিউড অ্যাকাডেমিক জার্নাল ‘ইনোভেশনস’-এ প্রকাশিত হয়। 

চীন আগেই ঘোষণা দিয়েছে যে, ২০৩০ সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ পাঠিয়ে তারা একটি বৈজ্ঞানিক অনুসন্ধান চালাতে চায়। মানুষের মাধ্যমে চালানো এই চন্দ্রাভিযানে বেশ কিছু প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষাও চালানোর পরিকল্পনা চীনের। 

তথ্যসূত্র: সিজিটিএন 

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
ধরুন, আপনার হাতের স্মার্টফোন বা ঘরের কম্পিউটারটিতে এমন একটা ভাইরাস ঢুকে পড়ল—যা মানুষের মতোই নিজে নিজে ভাবতে পারে, নিজের মতো প্ল্যান করতে পারে; আবার আপনি যদি তাকে আটকে দেন, সে নিজেই বিকল্প খুঁজে...
মানুষের চাঁদ জয়ের গল্প নতুন নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই গল্প যেন একটু থমকে গিয়েছিল। প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদের পথে মানুষের যাত্রা। এই খবরেই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। আর সেই অভিযানের অভিজ্ঞতা...
চাঁদের চারপাশ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই মিশন শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, মহাকাশ নিয়ে মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ওরায়ন মহাকাশযানটি পুরো...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর