যুগান্তকারী স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে এল চীন

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট যুদ্ধক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্যাটেলাইট-ভিত্তিক নজরদারি ব্যবস্থাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন প্রযুক্তি- এয়ার টার্গেট এজেন্ট সিস্টেম- ব্যবহার করতে শুরু করেছে চীন।

আকাশ থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ, গভীর বিশ্লেষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এই প্রযুক্তি। এছাড়াও এটি প্রচলিত স্যাটেলাইটের ছবি শনাক্তকরণ পদ্ধতির চেয়ে অনেক বেশি নির্ভুল এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের নৈতিকতা নিয়ে চলমান বিতর্কের মাঝেই এই প্রযুক্তি সামনে এনেছে এশিয়ার অন্যতম পরাশক্তি। এর আগে ইরান যুদ্ধসহ বিভিন্ন খাতে এআই টার্গেটিং সিস্টেম ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলেও, চীনের দাবি --- নতুন এই প্রযুক্তি মহাকাশের তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি নিশ্চিত করবে।

চীনের ঝেজিয়াং ল্যাবের পরিচালক ওয়াং জিয়ান বলেন, স্যাটেলাইটে এআই মডেল ব্যবহারের মাধ্যমে আমরা সেগুলোকে বহুমুখী কাজের জন্য প্রস্তুত করে তুলছি। আশা করছি এই সিদ্ধান্ত অভাবনীয় সাফল্য নিয়ে আসবে।

জটিল কাজকে ছোট ছোট অংশে ভাগ করা এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকায় এসব স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সংগ্রহ ও লক্ষ্যবস্তু নির্ধারণকারী সফটওয়্যারগুলোকে আরও শক্তিশালী করবে বলেই আশা করা হচ্ছে।

যদিও এই প্রযুক্তিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীন। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এটি চীনের সামগ্রিক সামরিক স্যাটেলাইট কমান্ড নেটওয়ার্ককে একীভূত করার একটি বড় পদক্ষেপ।

চীনের নতুন এই স্যাটেলাইট প্রযুক্তি কেবল বিশ্বব্যাপী নজরদারির সংজ্ঞাই নয়, বরং ভবিষ্যতের ভূরাজনৈতিক ও সামরিক সমীকরণকেও বদলে দিতে পারে।

আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা পেশাজীবীদের অনেক কাজই নির্ভর করে ফোন সচল থাকার ওপর। তাই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেওয়ার...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর