চীনের সহযোগিতায় চাঁদে রোভার পাঠাচ্ছে পাকিস্তান

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

প্রথমবারের মতো চাঁদে নিজেদের তৈরি রোভার জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় ২০২৯ সালে রোভারটি চাঁদের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়, চীনের চাংই-৮ অভিযানের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে রোভারটি। অত্যন্ত দুর্গম ভৌগোলিক গঠন এবং সম্ভাব্য বরফের অস্তিত্বের কারণে চাঁদের এই অঞ্চলটি বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে আগ্রহের কেন্দ্রবিন্দু।

ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশন (সুপারকো) জানায়, দেশব্যাপী একটি প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া ৪ হাজার প্রস্তাবের মধ্য থেকে জিন্নাহ-১ নামটি নির্বাচন করা হয়েছে।

সুপারকোর এক বিবৃতিতে বলা হয়, মোট সাতজন প্রতিযোগী জিন্নাহ-১ নামটির প্রস্তাব করেছিলেন। তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়।

‘জিন্নাহ-১ চাঁদের পৃষ্ঠের ভূতাত্ত্বিক গঠন পর্যালোচনা করবে এবং ভবিষ্যৎ চন্দ্র গবেষণার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু মৌলিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে। চাঁদের দক্ষিণ মেরুর চ্যালেঞ্জিং ভৌগোলিক অঞ্চলে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের লক্ষ্যেই পরিচালিত হবে এই মিশন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ২০২৪ সালে চীনের ‘চাংই-৮’ অভিযানের সঙ্গে চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল সুপারকো।

পাকিস্তানের মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই চুক্তিকে এক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৯ সালের এই অভিযানের মধ্য দিয়ে ‘জিন্নাহ-১’ রোভারের হাত ধরে চন্দ্র গবেষণায় প্রবেশ করবে পাকিস্তান।

মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
পৃথিবীর মতোই প্রাণধারণে সক্ষম এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ আবিষ্কার করেন। তাঁদের দাবি, গ্রহটির অবস্থান পৃথিবী থেকে ২৫ আলোকবর্ষ দূরে।...
মানুষের চাঁদ জয়ের গল্প নতুন নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই গল্প যেন একটু থমকে গিয়েছিল। প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদের পথে মানুষের যাত্রা। এই খবরেই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। আর সেই অভিযানের অভিজ্ঞতা...
সফলভাবে শেষ হলো ১০ দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস টু মিশনের চার নভোচারী। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (আমেরিকার...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থাকে বিদেশের শিক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে সাজানোর চেষ্টা চলছে। এজন্য ইংরেজি মাধ্যমে শিক্ষার সব কিছুকে একই...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর