বন্যা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১১:৫৬ এএম

বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। ১০ জেলায় বন্যাকবলিত অন্তত ৪২ লাখের বেশি মানুষ। আকস্মিক বন্যা মোকাবিলায় বাংলাদেশেরও কিছু ব্যর্থতা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যেভাবে আবহাওয়ার পূবার্ভাস ও সতর্ক বার্তা দেওয়া হয়, তা সাধারণ মানুষের বোধগম্য নয়। আরও সহজ করে সতর্কতা দেওয়া হলে মানুষ আগাম প্রস্তুতি নিতে পারে বলে মনে করছেন তাঁরা।  

বিশেষজ্ঞদের মতে, ১৮ আগস্ট থেকে বন্যা হতে পারে, এমন তথ্য থাকলেও ছিল না সঠিক ব্যাখ্যা। এ নিয়ে সাধারণের বোধগম্য করে পূর্বাভাস দেওয়া হয়নি। এ কারণে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নিতে পারেনি মানুষ।

জলবায়ু ও পরিবেশ গবেষক ড. আইনুন নিশাত বলেন, ‘ফ্লাড ফোরকাস্ট, পূর্বাভাস আরেকটি হলো সতর্কীকরণ বা ওয়ার্নিং। আমাদের ফোরকাস্ট সঠিক, গত ১৮ তারিখ (আগস্ট) থেকে বলা আছে যে এ ধরনের বন্যা হতে পারে। কিন্তু ওয়ার্নিং বলে কিছু নাই, ওয়ার্নিং যেটা আছে, সেটা সাধারণ মানুষের বোধগম্য করে দেওয়া হয় না। একইভাবে বৃষ্টির ফোরকাস্ট আবহাওয়া অফিস যেটা দিয়ে থাকে এটাও সাধারণ মানুষের বোধগম্য করে দেওয়া হয় না।’

প্রতিবেশী দেশ ভারতে যেখানে অরেঞ্জ অ্যালার্ট এবং ত্রিপুরাতে রেড অ্যালার্ট আছে। বাংলাদেশের ফোরকাস্ট সঠিক থাকলেও সতর্কতা বলে কিছু ছিল না। বন্যার বিষয়গুলো সাধারণ মানুষদের আরও বোঝানো দরকার।

বন্যার জন্য পূর্বপ্রস্তুতি নিতে পারেনি মানুষ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনড. আইনুন নিশাত আরও বলেন, ‘গোমতীর একটা পয়েন্টে ভারতে নদীর পানির কি অবস্থা, সেটা আসছে, সেইটা ব্যবহার করে আমাদের এইখানে ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টারে সতর্কতা দেয়। কিন্তু এটি সাধারণ মানুষ বোঝে না এই কারণে যে, তাদের বোঝার মতো করে এই সতর্কতা দেওয়া হয় না।’

এদিকে, জুলাইয়ের তুলনায় আগস্টে বৃষ্টি কম হলেও প্লাবনের ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বলছেন জাতীয় নদী রক্ষা কমিশনে সাবেক চেয়ারম্যান।

জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘যে প্লাবনটা ঘটেছে, এইটার ওপর যে কথা বলাবলি হচ্ছে, উজানে যে বাঁধটা, মেঘালয়-ত্রিপুরায় যেটা সৃষ্টি হয়েছে সেইটা একটা বাস্তবতা।’   

নদী রক্ষা কমিশনের সাবেক এই চেয়ারম্যানের মতে, বন্যা মোকাবিলায় বাংলাদেশেরও ব্যর্থতা আছে। প্রয়োজনীয় খনন কাজ করতে পারলে এ ধরনের সমস্যা অনেকটাই এড়ানো যেত।

ড. মুজিবুর রহমান হাওলাদার আরও বলেন, ‘আমাদের নাব্যতা, এই যে ধারা, জলবায়ু বা বেশি পানি যে আসবে সেইটা ভেবে আরও বিস্তৃত করা, আরও গভীর করা, সেইটা কিন্তু আমরা করতে পারিনি। সেই দিক থেকে আমাদের একটা চরম ব্যর্থতা তো অবশ্যই আছে।’ 

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-ভারতের যৌথভাবে কাজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভারতের নয়াদিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ দূতাবাস। বুধবার সকালে সংঘটিত মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকসহ অন্তত ২১ জনের...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর