বর্ষায় কীভাবে নেবেন সাধের বাগানের যত্ন

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৩:৫৯ পিএম

বর্ষার এই সময় চারপাশের প্রকৃতি সবুজে হয়ে ওঠে। বাড়ির ছোট বাগানও হয়ে ওঠে তরতাজা। তাই এদের যত্নেও কিছুটা নজর দিতে হবে। বর্ষাকালে বৃষ্টির পানি পাচ্ছে বলে গাছের আলাদা করে যত্ন নেওয়ার দরকার নেই, একথা ভুলেও ভাববেন না। এ সময় বাগানের বাড়তি খেয়াল রাখতে হয়। কীভাবে যত্ন নেবেন তার কিছু উপার রইল।

পানি নিষ্কাশনের ব্যবস্থা: বর্ষায় টবে পানি জমে গাছের শিকড়ে অক্সিজেন সরবরাহ কমে যায়। তাই বষায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হতে হবে। সবজির বাগানে করার পরিকল্পনা থাকলে বর্ষার ঠিক আগেই ট্রেতে সবজির বীজ লাগাতে হবে। এখনও করতে পারেন। তবে বীজ ভর্তি ট্রে ঘরের ভিতরে রাখবেন। প্রাথমিক বৃদ্ধির সময় অতিরিক্ত রোদ না লাগানোই ভালো। মাঝারি আলো পেলেই হবে। অঙ্কুর বের হওয়া শুরু হলে নতুন টবে লাগিয়ে নিন।

নিয়মিত মাটি পরীক্ষা: বেশি বৃষ্টি হলে মাটির সূক্ষ্ম স্তর প্রায়ই ভেসে যায়। তাই নিয়মিত মাটি পরীক্ষা করা দরকার। বাতাস চলাচলের জন্য মাটিতে যেন যথেষ্ট পরিমাণে ছিদ্র থাকে। শিকড়ের চারপাশে মাটি যেন আটকে না থাকে। গাছে পানি ঢুকতে না পারলে গাছের চারপাশে শ্যাওলা জমে যায়। কড়া রোদ থেকে বাঁচাতে মাঝে মাঝে পাতলা কাপড় দিয়ে গাছ ঢেকে রাখতে পারেন।

বৃষ্টির পানি সংগ্রহ করুন: সুযোগ থাকলে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখুন। পরে এই পানি গাছে দিতে পারেন। বাগানের সৌন্দর্য বাড়বে। প্লাস্টিকের ড্রাম বা গামলায় পানি ভরে রাখুন। বর্ষার এই সময় ঝড় হওয়ারও সম্ভাবনা থাকে। তাই সরু কাণ্ড বিশিষ্ট গাছের সঙ্গে মোটা বাঁশ বা লাঠি বেঁধে দিন। তাহলে ঝড়ে আর গাছ ভাঙবে না।

দ্রুত সবজি তুলুন: এই সময় গাছ সঠিক স্থানে রাখতে হবে, তা না হলে বেশি পানিতে গাছ মরে যেতে পারে। তাই গাছের টবগুলো সঠিক জায়গায় রাখুন। টবে পানি ভরে গেলে তা ফেলে দিন। বাগানের গাছে ফুল, শাক- সবজি হলে দ্রুতে তুলে ফেলুন। না হলে বর্ষায় সেগুলোতে পোকা ধরে যেতে পারে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর