বারান্দায় বাগান করার আগে জেনে নিন

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:২৭ পিএম

অনেকেরই ছোট একটি বাগানের শখ থাকে। কিন্তু ফ্ল্যাটবাড়িতে সেই স্বপ্ন অনেকেরই পূরণ হয় না। অবশ্য বাড়িতে যদি একটি ব্যালকনি বা বারান্দা থাকে, তাহলে সেখানেই সাজিয়ে তুলতে পারেন আপনার শখের বাগান।

এক্ষেত্রে শুধু কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। বারান্দায় বাগান করার সুবিধাও রয়েছে অনেক। যখন-তখন দেখাশোনা করা যায়। আবার যত্নআত্তির জন্য খুব বেশি সময়ও দেওয়ার প্রয়োজন পড়ে না।

বাগান শুরুর আগেই বাজেট ঠিক করে নিন। ব্যালকনি গার্ডেন কতটা খরচসাপেক্ষ হবে, তা নির্ভর করছে আপনি কোন ধরনের গাছ লাগাবেন তার ওপর।

ব্যালকনির কোন অংশে কতগুলো এবং কী কী গাছ রাখতে চান, তা ঠিক করে নিন।

এমন গাছ বেছে নিন, যাদের যত্নের জন্য আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে না। তবে গাছগুলো যেন সঠিক মাত্রায় পানি ও সূর্যের আলো পায় সেদিকে নজর রাখতে হবে। বিশেষ করে ব্যালকনি যদি দক্ষিণ বা পশ্চিমমুখী হয়, তাহলে পানির পরিমাণ বাড়াতে হয়। গাছ কেনার আগেই কোন গাছ বারান্দার কোন দিকে রাখার উপযুক্ত তা জেনে নিন।

বাজারে বিভিন্ন আয়তন ও আকৃতির মাটি, প্লাস্টিক ও কাঠের টব পাওয়া যায়। ব্যালকনির জায়গা বুঝে টব বেছে নিতে হবে। জায়গা অনুযায়ী ছোট-বড় টব রাখতে পারেন। যেমন লম্বায় জায়গা থাকলে লতানো ফুলগাছ লাগাতে পারেন।

আবার ব্যালকনির ছাদ বা রেলিং থেকে ছোট ছোট হ্যাঙ্গিং পটে রঙিন ফুলের গাছ ঝুলিয়েও দিতে পারেন।

বাগানের জন্য আরও দরকার পানির পাত্র, নিড়ানি, ডালপালা ছাঁটার জন্য কাঁচি, পোকামাকড় রোধে কীটনাশক, স্প্রে মেশিন ইত্যাদি। নার্সারিতে যেমন এসব মেলে, তেমনি অনলাইন বিভিন্ন সাইট থেকেও আপনার প্রয়োজন অনুযায়ী কিনে নিতে পারবেন। 

সব রকম ফুল বা গাছ সব মৌসুমে হয় না, তাই ঋতুর পরিবর্তনের সাথে আপনার ব্যালকনি বাগানের গাছও বদলাতে থাকুন।

ব্যালকনির গাছগুলোতে মাসে একবার জৈব সার দিতে হবে। রান্নাঘরের পরিত্যক্ত তরকারির খোসা ছোট করে কেটে গাছের গোড়ায় দেওয়া যায়। চালধোয়া পানি দিতে পারেন। আবার ব্যবহৃত চা-পাতাও গাছের জন্য উপকারী। 

মনে রাখবেন, খুব কড়া রোদে গাছে পানি দেয়া যাবে না। যদি দেখেন আপনার টবের মাটি ভিজে রয়েছে তাহলেও পানি দেবেন না। পানি দিতে দিতে টবের মাটি শক্ত হয়ে এলে, মাটি কুপিয়ে আলগা করে নিতে হবে।  

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লোডিং...

এলাকার খবর