সকালে যেসব খাবার খেলে সুস্থ থাকবেন

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৪৫ পিএম

সকাল হচ্ছে সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি সারাদিন সুস্থ থাকতে চান, তবে সকালের খাবারের দিকে বিশেষ নজর দিন। কারণ আমাদের শরীরের সারাদিনের পুষ্টিমান সকালের খাবারের ওপর নির্ভর করে। তাই সুস্থ থাকতে সকালে স্বাস্থ্যকর ও পুষ্টিমানসম্পন্ন খাবারের কোনো বিকল্প নেই।

আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা সকালে অফিসের যাওয়ার সময় কোনোমতে মুখে কিছু একটা দিয়ে অফিসের দিকে ছুটতে থাকেন। এতে দিনশেষে দেখা যায়, তারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন। তাই কোনোভাবেই সকালে না খেয়ে বের হওয়া যাবে না।

পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাসুমা চৌধুরী বলেন, ‘খাবারের পুষ্টিমানের জন্য খাবার নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা সামগ্রিকভাবে আমাদের সুস্থতায় অবদান রাখে। বিশেষ করে সকাল বেলার খাবার নির্বাচনে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। এ ক্ষেত্রে সকালে লাল আটা, লাল চাল, ওটমিল, গম, ভুট্টার মতো শস্য দিয়ে তৈরি করা খাবার দিয়ে শুরু করতে পারেন। এসব খাবার শরীরে শক্তির জন্য কার্বোহাইড্রেট এবং হজমের জন্য ফাইবার সরবরাহ করবে। এ ছাড়া  সকালের স্বাস্থ্যসম্মত নাস্তা হতে পারে ক্যালসিয়াম, প্রোটিন ও পুষ্টিসমৃদ্ধ খাবার।’

আসুন জেনে নিন, সকালে খাদ্যতালিকায় কী কী রাখবেন: 

১. প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম। তাই সকালের নাস্তায় ডিম খেতে পারেন। ডিমের সঙ্গে কলা রাখতে পারেন। ডিম ও কলায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। 

২. সকালের নাস্তায় বিভিন্ন ধরনের ফল বিশেষ করে ১টি করে মৌসুমি ফল রাখুন। ফল শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করবে। 

৩. সকালের নাশতায় কাঠবাদাম খাওয়া ভীষণ উপকারী। ভিটামিন ও খনিজে ভরপুর কাঠবাদাম পানিতে ভেজালে পুষ্টিগুণ অনেক বেড়ে যায়।  

৪. সকালে টক দই বা চর্বিহীন হাঁস-মুরগির মাংস রাখতে পারেন। কম চর্বিযুক্ত মাছ ভালো প্রোটিনের উৎস। প্রোটিন পেশির ক্ষয় রোধ করতে সহায়তা করে।

৫. পানির অপর নাম জীবন। সকাল প্রতিদিন নিয়ম করে পানি পান করুন। পানি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৬. সকালের খাদ্য তালিকা থেকে অতিরিক্ত চিনি এবং উচ্চ চর্বি ও উচ্চ লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার বাদ দিন।

৭. শাকসবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। সকালে আটার রুটির সঙ্গে বিভিন্ন রকমের সবজি সেদ্ধ করে খেতে পারেন। এ ক্ষেত্রে বিভিন্ন রঙের শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। যা শরীরে বেশি ভিটামিন, খনিজ এবং ফাইবারের জোগান দেবে। 

৮. চেষ্টা করুন সকালে তাড়াহুড়ো করে না খেয়ে একটু সময় নিয়ে খাওয়ার পর্ব শেষ করতে। এতে আপনার হজম প্রক্রিয়া ঠিক থাকবে।

পুষ্টিবিদ মাসুমা চৌধুরীর মতে, শরীর ও মনকে সঠিকভাবে পরিচালনার জন্য সকালে স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজন। সকালের এমন স্বাস্থ্যকর খাবার বেছে নিন, যেন সারা দিনের পর্যাপ্ত শক্তি পাওয়া যায়।

আরও পড়ুন:

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
মাথা ব্যথা শুরু হলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কি সাধারণ মাথাব্যথা, নাকি মাইগ্রেন? দুই ধরনের ব্যথা এক মনে হলেও আসলে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ব্যথার ধরন ঠিকভাবে চিহ্নিত করা জরুরি, কারণ...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
লোডিং...

এলাকার খবর