মাড়ি থেকে রক্ত ঝরে যেসব কারণে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম

দাঁতে ব্যথা মানেই শুধু দাঁতের সমস্যা—এটি ভ্রান্ত ধারণা। বিভিন্ন কারণে দাঁতে ব্যথা হতে পারে। মাড়িতে সংক্রমণ/ ইনফেকশন হয়ে মাড়ি সংলগ্ন দাঁতে ব্যথা অথবা প্রি-ক্যান্সারাস লেশনের জন্যে ব্যথা হতে পারে। এছাড়া রেফার্ড পেইনের জন্য অর্থাৎ এক দাঁতের সমস্যার জন্যে অন্য দাঁতে ব্যথা অনুভব হতে পার। তাই দাঁতে ব্যথা উঠলে দাঁতের সমস্যাজনিত ব্যথা হয়েছে ভেবে একটি ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে অবহেলা করা ঠিক হবে না। একজন দন্ত চিকিৎসকের নির্ভুল ও সঠিক চিকিৎসাই দিতে পারে আপনার দাঁতের ভবিষ্যৎ সমস্যাজনিত ব্যথা থেকে মুক্তি!

মাড়ি থেকে রক্তপাত হওয়া খুবই স্বাভাবিক একটি রোগ। একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে এ রোগে ভোগেন। শুরুতেই ডেন্টিস্টের কাছে গেলে নিরাময় ও সহজে প্রতিকার পাওয়া সম্ভব।

রক্ত পড়ার কারণ

১. কয়েকটা কারণে মাড়ি থেকে রক্ত পড়তে পারে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে, ক্যালকুলাস। নিয়মিত দাঁত ব্রাশ না করলে দাঁতের ওপর জমে থাকা খাদ্যকণাগুলোর সাদা প্রলেপ পড়ে, যাকে আমরা ডেন্টাল প্লাক বলি। ২৪ ঘণ্টা পর এ ডেন্টাল প্লাক শক্ত হয়ে ক্যালকুলাস হয়।

২. ক্যালকুলাস দাঁত ও মাড়ির মাঝখানে অবস্থান করে এবং প্রতিনিয়ত নরম মাড়ির সঙ্গে ক্যালকুলাসের ঘর্ষণের কারণে খুব সহজেই মাড়ি দিয়ে রক্ত পড়ে। মাড়ির ফোলা এবং প্রদাহের কারণও এ ক্যালকুলাস। এটিকে বলা হয় জিনজিভাইটিস।

৩. এছাড়া জোরে জোরে দাঁত ব্রাশ করা, ঠিকমতো ফ্লসিং না করা, রক্তের নানা রোগ যেমন হিমোফিলিয়া থেকে লিউকোমিয়া বা ব্লাড ক্যানসার, লিভারের সমস্যা, রক্ত জমাট বাঁধার উপাদানের তারতম্য, ডেঙ্গু, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এইডস প্রভৃতি রোগ, রক্ত পাতলাকারী ওষুধ, গর্ভাবস্থায় বা বিশেষ সময়ে হরমোনের তারতম্য এবং বিশেষ কিছু ভিটামিন যেমন ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘কে’র ঘাটতির কারণেও রক্তপাত হতে পারে।

করণীয়

রক্ত পড়লে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শে দাঁতের স্কেলিং করাতে হবে। স্কেলিংয়ের পর সাধারণত আর রক্তপাত হবে না। ছয় মাস পর পর স্কেলিং করাতে হবে। স্কেলিং করলে দাঁতের মাড়ির ক্ষয় হয়, এমন ধারণা সঠিক নয়।

১. প্রতিদিন সঠিক নিয়মে সকালে নাস্তার পর ও রাতে ঘুমানোর আগে ভালো মানের পেস্ট ও ব্রাশ দিয়ে দুবার দাঁত ব্রাশ করতে হবে। দীর্ঘদিন এক টুথব্রাশ ব্যবহার না করা ভালো।

২. ডেন্টাল ফ্লস ব্যবহারের মাধ্যমে দুই দাঁতের মাঝখানে লেগে থাকা খাদ্যকণা দূর করতে হবে।

৩. দাঁতের সুস্থতায় সুষম খাবারের বিষয়েও মনোযোগী হতে হবে। আঁশজাতীয় খাবার ও সবুজ শাকসবজি দাঁতের জন্য ভালো। নিয়মিত ক্যালসিয়াম, ভিটামি ‘সি’ ও ‘ডি’ সমৃদ্ধ খাবার খেতে হবে।

৪. আমলকী, কমলালেবু, বাতাবিলেবু, লেবু, আমড়া ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে। দুই বেলা দাঁত পরিষ্কারের পাশাপাশি মাঝেমধ্যে মাউথওয়াশ দিয়ে কুলি করলে মুখে দুর্গন্ধ হবে না।

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
সরকারের পক্ষ থেকে এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সেইসঙ্গে রোগীবান্ধব...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর