খুনের হুমকি অর্ণবের স্ত্রী সুনিধিকে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

প্রাণনাশের হুমকি পেয়েছেন সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী ও ভারতীয় শিল্পী সুনিধি নায়েক। এছাড়াও সাইবার জালিয়াতির শিকার হয়েছেন এ গায়িকা। ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ রুপি।

সুনিধি বিশ্বভারতীর সংগীত ভবনের প্রাক্তন ছাত্রী এবং কর্মসূত্রে পূর্বপল্লীতে একটি ভাড়াবাড়িতে থাকেন। এর মধ্যে বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেই দিনই অপরিচিত মানুষদের বাইরে ঘোরাফেরা করতে দেখেন তিনি।

সুনিধি। ছবি: সুনিধি/ফেসবুকভারতীয় পত্রিকার দাবি, অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিরা ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাঁকে হুমকি দিতে থাকেন। এমনকি গায়িকার ছবিও ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সুনিধির এই ভাড়াবাড়ির ১০০ মিটারের মধ্যে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে শান্তিনিকেতন থানায়।

সুনিধি জানান, বুধবার তাঁর কাছে ফোন আসে। বলা হয়, সুনিধি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক তছরুপের ঘটনায় জড়িত। এমনকি তাঁর নামে নাকি একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এর পরেই সুনিধিকে বলা হয় তাঁকে গ্রেফতার করা হচ্ছে। কথোপকথন এই ভাবে শুরু হলেও পরে তাঁকে ও তাঁর বাবাকে খুনের হুমকি দিতে থাকেন অভিযুক্তেরা। খুনের হুমকি পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার ৫ লক্ষ রুপি পাঠিয়ে দেন সুনিধি।

ফোন পাওয়ার পরে সন্দেহ হয়নি? আনন্দবাজারের এমন প্রশ্নে গায়িকা বলেন, “ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। একটা গল্প বানিয়ে বলে, আর্থিক তছরুপের মামলায় আমি নাকি ধরা পড়েছি! খুনের হুমকিও দেওয়া হয় আমাদের। বাড়ির বাইরে এক অজ্ঞাতপরিচয়কে ঘোরাঘুরি করতে দেখেছি। ওরা ৬-৭ মাস ধরে নজরদারি চালাচ্ছিল আমার উপরে। এ-ও বলেছে, আমি যদি মুখ খুলি তা হলে নরেশ গোয়েল আমাকে মেরে ফেলবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলছিল ওরা।”

গায়িকার অভিযোগ, প্রতারকেরা তাঁকে জানান যে তাঁর ফোন হ্যাক করা হয়েছে। তাঁর কথায়, ‘আমি কাউকে মেসেজ বা ফোন করলেও নাকি তাঁরা জানতে পারছেন। ওঁরা এ-ও বলেন যে আমার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেবেন।’

অর্ণব-সুনিধি। ছবি: সুনিধি/ফেসবুকঅর্ণব ও সুনিধি দুজনই বিশ্বভারতীর শিক্ষার্থী। ২০২০ সালের ২৮ অক্টোবর তারা বিয়ে করেন। কোক স্টুডিও বাংলাতে নিয়মিতই অর্ণবের সঙ্গে কাজ করেছেন এ গায়িকা।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর