ব্রোঞ্জার নাকি কনট্যুরিং? জেনে নিন কখন কোনটি করবেন 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ এএম

সময় এখন মিনিমাল মেকআপের। যতটা সম্ভব কম পণ্য ব্যবহার করে কোমল আর ন্যাচারাল লুক রাখতেই পছন্দ করছে তরুণীরা। তবে মাঝে মাঝে একটু ভারি মেকআপ তো করতেই হয়। 

ব্রোঞ্জার ও কনট্যুর মেকআপের এমন দুইটি কৌশল যা সাজকে জমকালো করে তোলে। ২০১৪-১৫ সাল থেকে এই দুইটি ট্রেন্ড অত্যন্ত জনপ্রিয় ছিল। পরে ব্রোঞ্জারের চেয়ে কনট্যুরিং বেশি জনপ্রিয় হয়ে ওঠে। অনেকে অবশ্য এখনও এগুলো সম্পর্কে বিস্তারিত জানেন না; ভাবেন দুটো ধারার কাজ বোধহয় একই। অথচ ব্রোঞ্জিং এবং কনট্যুরিংয়ের মাঝে আছে কিছু পার্থক্য। 

ব্রোঞ্জার

ব্রোঞ্জার ব্যবহারের আগে তা ত্বকের সঙ্গে সঠিকভাবে খাপ খাচ্ছে কি না, সেটি বুঝতে হবে। ত্বকে কিছুটা সানট্যান লুক আনার জন্যই মূলত ব্রোঞ্জিং করা হয়। যারা ন্যাচারাল মেকআপ পছন্দ করেন, তাদের জন্য নয় ব্রোঞ্জার।   

বরং যারা একটু ওয়ার্ম আন্ডারটোন পছন্দ করেন, যেমন হলুদ, কমলা, গোল্ডেন তারা ব্রোঞ্জিং করতে পারেন। যেহেতু ট্যান ভাব আনার জন্য করা হয়, তাই মুখের যে জায়গাতে স্বাভাবিকভাবে সূর্যের আলো পড়ে ওই জায়গাগুলোতে ব্রোঞ্জার ব্যবহার করতে হবে। চকচকে ভাব আনতে ব্রোঞ্জার বেছে নিন শিমারি বা শাইনি। তাই বলে অতিরিক্ত চকচকে ব্রোঞ্জার ব্যবহার না করাই ভাল। মনে রাখবেন, ব্রোঞ্জার ব্যবহারের পর কোনোভাবেই যেন কৃত্রিম না মনে হয়। 

মেকআপ আর্টিস্টদের মতে, ব্রোঞ্জার লাগানোর সময় গালের মাঝ অংশ থেকে কানের মাঝখানের অংশ পর্যন্ত ব্রাশের স্ট্রোক দিতে হবে। চোখের উপরের পাতায় এবং থুতনিতেও হালকা ছোঁয়া দেওয়া যায়। এ ছাড়া কপালের চুল সংলগ্ন অংশে অবশ্যই ব্রোঞ্জার ব্যবহার করতে হবে। এতে মুখের আকৃতি অনেক সুগঠিত মনে হয়।

কনট্যুরিং 

কনট্যুরিংও মুখে সুন্দর আকৃতি আনার জন্য করা হয়ে থাকে; পাশাপাশি মুখে এক ধরনের ছায়া তৈরি হয়। এই মেকআপ কৌশলটি জনপ্রিয় করার পেছনে মার্কিন টিভি ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ানের অনেকটাই অবদান রয়েছে।

আপনার চোয়ালের হাড় (চিকবোন) যদি আরেকটু স্পষ্ট করতে চান, ডাবল চিন ঢাকতে চান বা আপনার কপাল যদি বড় হয় এবং আপনি তার কিছু অংশ ঢাকতে চান তাহলে কনট্যুরিং করবেন। কনট্যুরিংয়ের জন্যে পারফেক্ট কনট্যুরিং ব্রাশ জরুরি। ভুল ব্রাশের সাহায্যে কনট্যুর করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্রাশের পাশাপাশি নজর দিন কনট্যুরিং প্রোডাক্টে। যেহেতু শ্যাডো ভাব আনার জন্য কনট্যুরিং করা হয়, তাই কনট্যুর পাউডার সবসময় ম্যাট ধাঁচের হবে। এক্ষেত্রে শিমারি হবে না। 

কনট্যুরিং পাউডার সব সময় ত্বকের ধরণ অনুযায়ী কেনা উচিত। তৈলাক্ত ত্বকের জন্য গ্রেয়িশ ধাঁচের পাউডার কিনবেন। অন্যদিকে ত্বক শুষ্ক হলে ক্রিম বেইজড কনট্যুরিং প্রোডাক্ট ভালো হবে। তবে মেকআপে অনেক দক্ষ না হলে ক্রিম কনট্যুরিং না করাই ভালো। বিগিনার বা একদম নতুনদের জন্য পাউডার কনট্যুরিং প্রয়োগ করা তুলনামূলক বেশি সহজ।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর