বন্ধুত্ব টিকিয়ে রাখবেন যেভাবে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ এএম

বয়সের সাথে সাথে আমাদের কাজের পরিধি বাড়ে, প্রত্যাশা বাড়ে, দায়িত্ব বাড়ে। আমাদের পরিবারেও যুক্ত হয় নতুন নতুন মুখ; শুধু ছোট হয়ে আসে ‘ফ্রেন্ড সার্কেল’। আর এই ধাক্কাটা প্রথম এসে লাগে বিশ্ববিদ্যালয় থেকে বেরোবার পর।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে কারো কাছেই কোনো খবর অজানা থাকে না, তবু আয়োজন করে তখন আর বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে ওঠে না। জীবনের এ সময় বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে কিছু কাজ আপনাকে করতেই হবে।

খুদে বার্তা প্রেরণ

কাজের ফাঁকেই বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য ছোট বিরতি নিন। খুব বড় আলোচনায় যেতে হবে না, তাকে শুধু মেসেজে লিখুন, ‘কি খবর তোর?’। এতেই ওপাশের মানুষটি বুঝে যাবে, আপনি তাঁর কথা ভাবেন।  

সময় ব্যয়

সপ্তাহে একবার না হলে, মাসে একবার। তাও যদি না হয়, ছয় মাসে একবার অবশ্যই বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা রাখুন। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে রেস্তরাঁর খাওয়া ছাড়া চলতো না, সেখানেই আবার ছুটে যান। দেশের বাইরে থাকা বন্ধুদের সাথে মাসে অন্তত একবার চলতে পারে দীর্ঘ ফোনালাপ। 

গ্রুপ ট্যুর

বন্ধুদের সাথে ভ্রমণে যেতে চায় সবাই। কিন্তু দিনশেষে মেসেঞ্জারে একে-অপরকে ভ্রমণ বিষয়ক ‘মিমস’ পাঠানোতেই তা যেন সীমাবদ্ধ! অথচ মরচে ধরে যাওয়া বন্ধুত্বের সম্পর্ককে ঝালাই করে নিতে ভ্রমণের কোনো বিকল্প নেই। সবাই মিলে এবার না হয় বহুদিনের জমানো ট্যুরটা দিয়েই ফেলুন! 

সাফল্য উদযাপন

বন্ধুর সাফল্য উদযাপনে শরিক হোন। শুধু জন্মদিন বা বিবাহবার্ষিকীতে বন্ধুর ছবিতে উইশ করার মধ্যেই যেন আপনার উপস্থিতি সীমিত না থাকে। বন্ধু চাকরিতে পদোন্নতি লাভ করলে বা সন্তান প্রাপ্ত হলে অভিনন্দন বার্তার পাশাপাশি তার সাথে সরাসরি সাক্ষাৎ করুন। এটি সে সারাজীবন মনে রাখবে।

বিশ্বস্ততা

সারাজীবন কারো সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আগে নিজে ভালো বন্ধু হওয়া দরকার। বন্ধু আপনাকে বিশ্বাস করে নিজের কোনো দুর্বলতা বা আর্থিক অবস্থার কথা ভাগাভাগি করলে তা কখনোই তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করবেন না। এতে সেই বন্ধুত্ব ভেঙে যেতে সময় লাগবে না।

ইগোতে ফাটল

বন্ধুত্বের সম্পর্কে কখনো ইগো আসতে দেওয়া যাবে না। দু’প্রান্তে থাকা দুই বন্ধু হয়তো ঠিকই একজন আরেকজনকে স্মরণ করেন। কিন্তু নক দিতে গেলেই ভাবেন, ‘ও তো আমার খোঁজ নেয় না, আমি কেন সেধে নিতে যাব?’ অথচ বিপরীত মানুষটিও যে তাকে স্মরণ করছেন, তা জানলেনই না। 

মনে রাখবেন, বন্ধুত্বকে চিরস্থায়ী করতে বন্ধুর প্রতি সময়, আগ্রহ ও যথাযথ মূল্য প্রদান করতে হবে।   

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর