বন্ধুদের দিন আজ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৫০ এএম

‘তোরা ছিলি, তোরা আছিস/জানি তোরাই থাকবি/বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কী লাগে?’-শিল্পী তপুর এই এক গানেই বন্ধুত্বের গভীরতা প্রকাশ পেয়েছে।

মা, বাবা, ভাই, বোন, জীবনসঙ্গী, সন্তান- এদের সবার বাইরেও আমাদের জীবনে যার গুরুত্ব সবচেয়ে বেশি, তাকে আমরা বন্ধু বলি। মনের কথা প্রকাশের জন্য আমাদের সবচেয়ে বড় নির্ভরতার নাম বন্ধু। ভালো বা খারাপে, সুখে কিংবা দুঃখে, আনন্দে বা বিষণ্নতায় যার কথা সবার আগে মাথায় আসে, সে আমাদের বন্ধু।

জীবনে বন্ধুদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, বন্ধুত্ব উদ্‌যাপন করাটাও তেমনি গুরুত্বপূর্ণ কাজ। আর সে উদ্‌যাপনের জন্যই বেছে নেওয়া বন্ধুত্ব দিবসটিকে। 

মূলত ব্যবসায়িক কারণে এই দিনটির উদ্‌যাপন শুরু হয় বলে জানা যায়। ১৯৩০ সালে, যুক্তরাষ্ট্রের প্রাচীনতম এবং বৃহত্তম গ্রিটিংস কার্ড নির্মাতা প্রতিষ্ঠান হলমার্ক কোম্পানি বন্ধুত্ব দিবস পালন করা শুরু করে। দিনটি ছিল আগস্ট মাসের প্রথম রোববার। তখন একে অপরকে গ্রিটিংস কার্ড পাঠানোর মধ্যেই দিনটির উদ্‌যাপন করা হতো। তবে এটি যে কেবলই হলমার্কের কার্ড বিক্রয়ের ফন্দি, তা বুঝতে পেরে মানুষ উদ্‌যাপন বন্ধ করে দেয়। 

যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেলেও প্যারাগুয়েতে জুলাই মাসের ২০ তারিখ বন্ধু দিবস হিসেবে পালনের প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৩০ জুলাইকে বন্ধু দিবস ঘোষণা করলেও বাংলাদেশ, ভারতসহ অনেক দেশে এখনও আগস্ট মাসের প্রথম রোববারেই বন্ধু দিবস পালন করা হয়ে থাকে।

তথ্যসূত্র- হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন:

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
এখনকার শিশুদের কার্টুন অনেকটাই বদলে গেছে। আগের দিনের কার্টুনে গল্প ধীরে ধীরে এগোত। কিন্তু এখন সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। এখন কার্টুনগুলোতে দেখা যায় উজ্জ্বল রং আর দ্রুত দৃশ্য বদল। সেই সাথে জোরে...
অনেকের জীবনে আগে এমন সম্পর্ক থাকে, যেখানে ঝগড়া, অনিশ্চয়তা বা মান-অভিমানের শেষ থাকে না। তাই পরে যখন শান্ত, স্বাভাবিক একটি সম্পর্কে জড়ান, তখন সেটি অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। আসলে ঝামেলা না থাকাকে...
সামাজিক মাধ্যমের এই সময়ে তারকা, ইনফ্লুয়েন্সার বা পডকাস্ট হোস্টদের অনেক সময় খুব কাছের মানুষ মনে হয়। প্রতিদিনের ভ্লগ, ইনস্টাগ্রাম স্টোরি বা লাইভ ভিডিওতে তাদের জীবনের নানা মুহূর্ত দেখা যায়। এতে ধীরে...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর