রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যা প্রয়োজন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

অসুস্থতা এমন এক বিষয়, যা যে কোনো দিন শরীরে হানা দিতে পারে। যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তবে সেই যাত্রায় রক্ষা পেতে পারেন। কিন্তু দু;খের বিষয়, বেশিরভাগ মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে বিভিন্ন রোগে ভুগে থাকেন। 

পুষ্টিবিদদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে কিছুটা অসুস্থ হলেই মানুষ দুর্বল হয়ে পড়েন।  এতে বিভিন্ন রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এক্ষেত্রে প্রতিদিনের খাদ্যাভ্যাস এবং কীভাবে জীবনযাপন করছেন, তা গুরুত্বপূর্ণ বিষয়। 

আসুন জেনে নিন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী  করা প্রয়োজন:

১. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করা প্রয়োজন। প্রতিদিনের খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলস—এই উপাদানগুলো রাখা প্রয়োজন।

২. ঋতু পরিবর্তনের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই এই সময়ে জ্বর, কাশি, সর্দির প্রকোপ বাড়তে পারে। এসব থেকে বাচঁতে পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজন। খেতে হবে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ খাবার।

৩. প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে। এক্ষেত্রে মৌসুমি ফল খাওয়া বাদ দেওয়া যাবে না। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে। 

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে খেতে পারেন। এ ছাড়া ভেষজ চা পান করতে পারেন। 
 
৫. শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চা বা হাঁটার কোনো বিকল্প নেই। প্রতিদিন নিয়ম করে ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম  বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। কারণ শারীরিক পরিশ্রমে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
 
৬. খাবার খাওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। সারাদিনে অল্প অল্প করে খান। এতে সেই খাবারের পুষ্টিগুণ ভালোভাবে শরীরে পৌঁছাবে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

আরও পড়ুন:

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির...
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর