নতুন সংসার কীভাবে সাজাবেন?

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

নতুন একটি সম্পর্কের যাত্রায় জড়িয়ে থাকে অনেক আবেগ-অনুভূতি আর ভালোবাসা। সেই আবেগ অনুভূতির ছোঁয়া থাকুক আপনাদের চার দেয়ালে। প্রতিটি সুন্দর মুহূর্ত থাকুক আরো সজীব ও সতেজ। নবদম্পতির নতুন অধ্যায় হোক সাজানো গোছানো অন্দর দিয়ে। তা নিয়েই আজকের আয়োজন।

চেনা পরিবেশ ছেড়ে নতুন পরিবেশে এসেছেন। নতুন সম্পর্ক,নতুন মানুষ সেই সাথে নতুন জীবনের গল্পে একটি নতুন ঘরে বসবাস। এই সব নতুনের মাঝে নিজের ইচ্ছে আকাঙ্ক্ষাকে হারিয়ে যেতে দিতে হবে এমন তো কোনো কথা নেই। স্বামী-স্ত্রীর নতুন সংসার হোক বা শ্বশুরবাড়িতে সকলের মিলিত বসবাস, অন্দর সাজিয়ে তুলতে পারেন নিজেদের পছন্দ, রুচি এবং নান্দনিকতাবোধ কাজে লাগিয়ে।

বিয়ের পর নবদম্পতি নিজেদের বেডরুম রি-ডেকোরেট করতে পারেন। বিয়েতে কী ধরনের ফার্নিচার কিনছেন, বা ঘরে কী রং করছেন, সেগুলো স্বামী-স্ত্রী মিলে আলোচনা করে নিতে পারেন। খোলাখুলি আলোচনা করে পছন্দমতো জিনিস কিনে নিতে পারেন। ঘর পুরনো হলেও, পর্দা,আসবাব যদি নতুন হয় তাহলে সবকিছুতে একধরণের পরিবর্তন আসবে। অথবা ঘরের আসবাবের স্থান পরিবর্তনের ঘরের নতুন একটা লুক আসবে।

যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনছেন, তারা ইন্টেরিয়রের সহযোগিতা নিতে পারেন। এছাড়া যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের বাসার স্পেস ও বাজেটের দিকটা মাথায় রাখতে হবে। অযথা বাজেট বাড়ানো যুক্তিহীন। সঠিকভাবে স্পেস ম্যানেজমেন্ট করলে ছোট বাড়িও সুন্দর করে সাজানো সম্ভব। আর যদি বড় ফ্ল্যাট কিনেন বা ভাড়া থাকেন, সেক্ষেত্রেও একসঙ্গে প্রচুর ফার্নিচার কেনার প্রয়োজন নেই। যা একান্ত প্রয়োজন, বরং সেখানে ইনভেস্ট করুন। 

বরং মাঝেসাঝে ফার্নিচার বা ছোটখাটো ডেকর আইটেম পালটে পালটে সাজাতে পারেন। এতেও ঘরের সাজ বদলাবে, নতুনত্ব আসবে। একঘেয়েমি ভাবটাও কাটবে।

আপনাদের নান্দনিকতাবোধের সঙ্গে ছোট নীড়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। বড় বাড়িতেও ঠিকভাবে স্পেস ম্যানেজ করতে না পারলে, সেখানে নান্দনিকতার অভাব চোখে পড়ে। ছোট ফ্ল্যাটের নান্দনিকতা বাড়াতে আর স্পেস ম্যানেজমেন্ট নিয়ে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

  • মেঝে খালি রেখে দেওয়াল ব্যবহার করার চেষ্টা করুন। সেই মতোই ফার্নিচার কিনুন। এতে ঘর বড় দেখাবে।
  • ঘরের দেওয়াল যত হালকা রাখবেন, ততই আলো খেলবে বেশি। এতেও বড় ঘরের ইলিউশান তৈরি হবে।
  • পর্দার রং হালকা রাখুন। উজ্জ্বল রং বাছতে পারেন। এক্সপেরিমেন্ট করতে পারেন ফেব্রিক নিয়ে।
  • পুরো ফ্লোর কার্পেট দিয়ে না ঢেকে ছোট ছোট রাগস, থ্রো ব্যবহার করুন। গাঢ় রং এভোয়েড এড়িয়ে যাওয়াই ভালো।
    বড় ফার্নিচারের পরিবর্তে কমপ্যাক্ট ফার্নিচার বেছে নিন।
  • ঘর বড় দেখাতে আলোর খুব বড় ভূমিকা রয়েছে। বড় টিউব বা ঝাড়বাতির বদলে ট্র্যাক লাইট লাগাতে পারেন। সঙ্গে রাখুন ফ্লোর ল্যাম্প।
  • ঘরে আয়না রাখতে পারেন। আয়না এমনভাবে রাখুন, যাতে তাতে আলো প্রতিফলিত হয়। এতেও ঘর বড় দেখাবে।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর