অ্যাপল পণ্য সম্পর্কে ভারতে সতর্কতা জারি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

আইফোনপ্রেমীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভারতের বাজারে এসেছে অ্যাপলের আইফোন ১৬। গত শুক্রবার থেকে বিক্রি শুরু হওয়া আইফোন ১৬ সিরিজের পারফর্মেন্সও যথেষ্ট আশাব্যঞ্জক। তবে প্রায় একই সময়ে অ্যাপলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ভারতের বাজারে তাদের বিভিন্ন পণ্যের উচ্চ নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জারি হওয়া সতর্কতা। গত ১৯ সেপ্টেম্বর ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন) এই সতর্কবার্তাটি প্রকাশ করে। 

আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস ও ভিশনওএস- অ্যাপলের এই অপারেটিং সিস্টেমগুলোতে প্রাপ্ত বিভিন্ন ত্রুটির প্রেক্ষিতেই মূলত এই সতর্কতা জারি করা হয়। এই ত্রুটিসমূহের কারণে সংশ্লিষ্ট ডিভাইসগুলো উচ্চ মাত্রার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে। 

যে ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারেন অ্যাপল ব্যবহারকারীরা
বিভিন্ন ডিভাইসে প্রাপ্ত ত্রুটিসমূহকে কাজে লাগিয়ে একজন সাইবার আক্রমণকারী ব্যবহারকারীর ডিভাইসে নিম্নলিখিত ক্ষতি সাধন করতে পারে:

১। সাইবার আক্রমণকারীরা ডিভাইসের সংবেদনশীল তথ্যের অনঅনুমোদিত অ্যাক্সেস পেয়ে যেতে পারে।
২। ডিভাইসের সিস্টেমে ইচ্ছেমতো কোড বসিয়ে দিতে পারে।
৩। নিরাপত্তামূলক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে পারে।
৪। ডিনায়াল-অব-সার্ভিস (সেবা প্রদানে অস্বীকৃতি) কন্ডিশন তৈরি করতে পারে।
৫। সিস্টেমের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। 
৬। স্পুফিং অ্যাটাক করতে পারে
৭। ক্রস-সাইট স্ক্রিপ্টিং (এক্সএসএস) আক্রমণ করতে পারে।

যে সকল পণ্য নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে

  • আইওএস: আইওএস ১৮ ও ১৭.৭ এর পূর্ববর্তী ভার্সন
  • আইপ্যাডওএস: আইপ্যাডওএস ১৮ ও ১৭.৭ এর পূর্ববর্তী ভার্সন
  • ম্যাকওএস সোনোমা: সোনোমা ১৪.৭ এর পূর্ববর্তী ভার্সন
  • ম্যাকওএস ভেনচুরা: ভেনচুরা ১৩.৭ এর পূর্ববর্তী ভার্সন
  • ম্যাকওএস সেকোয়া: সেকোয়া ১৫ এর পূর্ববর্তী ভার্সন
  • টিভিওএস: টিভিওএস ১৮ এর পূর্ববর্তী ভার্সন
  • ওয়াচওএস: ওয়াচওএস ১১ এর পূর্ববর্তী ভার্সন
  • সাফারি: সাফারি ১৮ এর পূর্ববর্তী ভার্সন
  • এক্সকোড: এক্সকোড ১৮ এর পূর্ববর্তী ভার্সন
  • ভিশনওএস: ভিশনওএস ২ এর পূর্ববর্তী ভার্সন 

নিরাপত্তা ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের করণীয়

নিরাপত্তা সঙ্ক্রান্ত ঝুঁকির প্রেক্ষিতে ব্যবহারকারীদেরকে তাদের অ্যাপল ডিভাইসগুলোর অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দেয়া হয়েছে সার্ট-ইন এর জারি করা সতর্কবার্তায়। পাশাপাশি নিজ নিজ ডিভাইসে কোনো প্রকার অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে কিনা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর আছে কিনা- এ বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করারও আহ্বান জানানো হয় সতর্কবার্তায়। 

তথ্যসূত্র: এনডিটিভি

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর