মঙ্গলে গেলে মানুষ হয়ে যাবে সবুজ, হারাবে দৃষ্টিশক্তি!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম

চাঁদকে জয় করেছে মানুষ অর্ধশতাব্দী আগেই। এবার লক্ষ্য মঙ্গল। চলতি দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কিন্তু মঙ্গলের বুকে মানুষের স্থায়ী বসবাস নিয়ে এবার সতর্কবার্তা দিলেন এক জীববিজ্ঞানী। মঙ্গলে বসতি গড়া মানুষ হয়ে উঠবে সবুজ এবং হারাতে পারেন দৃষ্টিশক্তিও, এমনটাই জানিয়েছেন ড. স্কট সলোমন।

নিজের বই ‘ফিউচার হিউম্যান্স’-এ ড. সলোমন দাবী করেছেন যে, মঙ্গলপৃষ্ঠের অবিশ্বাস্য রুক্ষ ও বিরুপ পরিবেশের কারণে মানুষের পক্ষে সেখানে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ‘লাল গ্রহ’ নামে পরিচিত মঙ্গল গ্রহে বসবাসকারী মানুষ যদি সন্তানের জন্ম দেয় তাহলে সেই সন্তানেরা পরবর্তীতে বিভিন্ন ধরণের কঠোর পরিব্যাপ্তি (মিউটেশন) এবং বিবর্তনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে।

মানুষের দেহে পরিব্যাপ্তি বা মিউটেশনের অর্থ হচ্ছে কোষ জিনোমের ডিএনএ গঠনের স্থায়ী পরিবর্তন। তুলনামূলকভাবে কম মাধ্যাকর্ষণ শক্তি এবং উচ্চ বিকিরণের কারণে মঙ্গলে মানুষ এই ধরণের মিউটেশনের মধ্যে দিয়ে যাবে। এর ফলে ত্বকের রঙ সবুজ, পেশী ও দৃষ্টিশক্তি দুর্বল এবং হাড় ভঙ্গুর হতে পারে। অন্তত ড. সলোমনের দেয়া ব্যাখ্যা অনুযায়ী মঙ্গলে মানুষের ভাগ্যে এমনটাই হতে পারে। 

তথ্যসূত্র: এনডিটিভি

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর