‘বিয়ের কার্ড’ শেয়ার করেছিলেন দীঘি, আসছে সেই সিনেমা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২:১৫ পিএম

বিয়ের কার্ড শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছড়িয়ে পড়েছিল তাঁর বিয়ের জল্পনা! কিন্তু পরে জানা গিয়েছিল, এটি মূলত একটি ওয়েব ফিল্মের প্রচারণা। রেজাউর রহমান পরিচালিত ফিল্মটির শিরোনাম ‌‘৩৬–২৪–৩৬’। এবার এটি সিনেমা হিসেবে আসছে বড় পর্দায়। ইতিমধ্যে তা জমা দেওয়া হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।
 
সিনেমাঙ্গনকে চাঙা করার প্রয়াসেই এমন উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। মুক্তি প্রতিক্ষীত সিনেমাটির গল্প লিখেছেন রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নান।

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন ও কারিনা কায়সার। এতে সম্পর্ক এবং অনুভূতির নানা দিক উঠে আসছে, যা ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা।

দর্শকদের প্রাণবন্ত করে তুলতেই রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে জানান চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। সঙ্গে ড্রামা ঘরানার নানান মেজাজ তো আছেই। 

একটি দৃশ্যে শাওন ও দীঘি। ছবি: চরকি

রেদওয়ান রনি বলেন, ‘রাজনৈতিক পালাবদলের পর যখন কনটেন্ট মুক্তির কথা কেউ ভাবছিলেন না, তখন ওয়েব ফিল্ম মুক্তির সাহসটা দেখায় চরকি। এবারের পরিকল্পনা আরেকটু বড়।’

পরিকল্পনার কথা জানিয়ে রেদওয়ান রনি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহ স্থবির হয়ে আছে। নতুন সিনেমা থাকলেও তা মুক্তি দিতে অনেকেই করছেন নানান হিসাব-নিকাশ। চরকিরও অনেক কিছু ভাবতে হয়, কিন্তু সেগুলো এবার এত না ভেবে আমরা চেয়েছি এগিয়ে যেতে। আমাদের বিশ্বাস, চরকির এ পদক্ষেপ অনেক প্রযোজককে সিনেমা মুক্তি দিতে উৎসাহী করবে এবং দর্শকরাও প্রেক্ষাগৃহে ফিরবে।’

এর আগে এটি ওয়েব ফিল্ম হিসেবে গত জুলাইয়ে মুক্তির কথা ছিল চরকিতে। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন আর কনটেন্টটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। 

এ ব্যাপারে রেদওয়ান রনি বলেন, ‘৩৬–২৪–৩৬ সিনেমা হিসেবেই নির্মাণ করা হয়েছে। প্ল্যাটফর্মের কারণে আমরা এটাকে ওয়েব ফিল্ম বলছিলাম। প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যে নির্মাণশৈলী, আয়োজন ও গল্প বলার ঢংয়ের প্রয়োজন হয় তার কোনো কমতি নেই এতে। সেটি দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।’

চরকি অরিজিনাল ফিল্ম ৩৬–২৪–৩৬’র পরিচালক রেজাউর রহমান বেশ উচ্ছ্বসিত। প্রথমবারের মতো তাঁর পরিচালিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়। এর আগে চরকি অরিজিনাল সিরিজ ’ইন্টার্নশিপ’ নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি। 

সিনেমাটির আরেকটি দৃশ্য। ছবি: চরকি

রেজা বলেন, ‘৩৬–২৪–৩৬ সিনেমাটি খুবই কালারফুল ও বড় আয়োজনে নির্মাণ করতে চেয়েছি। মজা রাখার চেষ্টা করেছি সংলাপ ও ঘটনায়। এর মধ্যে থেকে দর্শকরা কিছু বার্তাও পাবেন বলে আশা করি। এর আগে ইন্টার্নশিপ দেখে দর্শকরা যেমন মজা পেয়েছেন, আমার বিশ্বাস এই সিনেমাটি দেখেও তেমন মজা পাবেন, তবে ভিন্ন প্রেক্ষাপটে।’

সিনেমাটির প্রযোজক রেদওয়ান রনি জানান, ৩৬–২৪–৩৬ সার্টিফিকেশন বোর্ডে জমা হয়েছে। গ্রেড সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে মুক্তির তারিখ। এ সিনেমায় সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। তিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। নতুন বরের ভূমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। আর প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। এই তিনের মধ্যেকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। এর আগে মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ’মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘ফরগেট মি নট’।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর