বিয়ের কার্ডের রহস্য জানালেন দীঘি

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৪:১৯ পিএম

সম্প্রতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এ থেকে নেটিজেনরা ধারণা করতে শুরু করেন, শিগগিরই ‘বিয়ের পিঁড়িতে’ বসছেন তিনি! চলছে প্রস্তুতি! পরবর্তীতে সেই বিয়ের কার্ডের নেপথ্য কারণ জানিয়েছিল ইনডিপেনডেন্ট ডিজিটাল। এবার বিষয়টি আরও খোলসা করলেন দীঘি নিজেই।

জানা গেছে, সেই বিয়ের কার্ড মূলত একটি নতুন ওয়েব ফিল্মকে কেন্দ্র করে। যেখানে ‘প্রিয়ন্তী’ চরিত্রে অভিনয় করেছেন দীঘি। আর শিগগিরই এটি প্রচারে আসছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।
 
চারদিকে যখন দীঘির বিয়ের কার্ড নিয়ে নানা জল্পনা, তখন একটি ছোট্ট ভিডিও শেয়ার করে চরকি। যেখান থেকে উন্মোচিত হয় রহস্য। সেটি দীঘি নিজেও শেয়ার করেছেন ফেসবুকে।

ভিডিওটির শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারাযারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’

এদিকে, চরকির ওই পোস্টের ক্যাপশন ছিল, ‘কী আসছে? কবে আসছে? যা-ই আসুক যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’

ভিডিওটিতে দেখা গেছে, বিয়ের পোশাকে দীঘি। যেখানে লেখা, ‘জনাব/জনাবা, অসংখ্য ক্যাজুয়াল/ অনলাইন/ নন এক্সক্লুসিভ ডেটিং, সিচুয়েশনশিপ, বেঞ্চিং ইত্যাদির পর অবশেষে আমাদের কন্যা প্রিয়ন্তী বিবাহের জন্য রাজি হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আর আপনার সপরিবার/সবান্ধব ডিজিটাল উপস্থিতি আমাদের একান্ত কাম্য। অনুষ্ঠানসূচী দ্রুত জানিয়ে দেওয়া হবে। ভেন্যু https://www.chorki.com/’

তবে ওয়েব ফিল্মটি কে পরিচালনা করেছেন, নাম কী, অভিনয়শিল্পী করা—এসব এখনও আড়ালেই রয়েছে। এ বিষয়ে কিছুই প্রকাশ করেনি চরকি।

প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‌‘গাঁইয়া’ নামের একটি শর্টফিল্মে। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর