রাষ্ট্রীয় সম্মানে শেষবিদায় জানানো হলো সুজেয় শ্যামকে

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ পিএম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরস্রষ্টা-সংগীত পরিচালক সুজেয় শ্যাম শেষবিদায়ে দেওয়া হলো রাষ্ট্রীয় সম্মান। শুক্রবার (১৮ অক্টোবর) তাঁর মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এ সময় পরিবারের মানুষজন ছাড়াও সংস্কৃতি অঙ্গনের কাছের মানুষেরা উপস্থিত ছিলেন। 

সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, গার্ড অব অনার প্রদর্শনের পর সুজেয় শ্যামের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দিরে। 

জানা যায়, প্রয়াত শিল্পীর ইচ্ছাতেই তার শেষকৃত্য অনুষ্ঠান সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দিরে আয়োজন করা হয়েছে। 

সংগীতশিল্পী সুজেয় শ্যাম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে (১৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। পরে প্রবীণ এই শিল্পীর শরীরের ভেতরে সংক্রমণ হয়। সেটা রক্তে ছড়িয়ে পড়ে। এ ছাড়া ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। ছিল কিডনির সমস্যাও।

প্রসঙ্গত, দেশ স্বাধীনের প্রথমদিনের (১৬ ডিসেম্বর) প্রথম গান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান ‘বিজয় নিশান উড়ছে ওই’ এর স্রষ্টা সুজেয় শ্যাম। সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গতকাল দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া...
ভারতের প্রখ্যাত বাউল সাধক ও শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর বিষয়টি...
থেমে গেল সোনালী দিনের কণ্ঠস্বর। চিরতরে চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। আজ রোববার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয়...
টলিউডে শোকের ছায়া, সঙ্গে ক্ষোভের বিস্ফোরণ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন পুরো ইন্ডাস্ট্রিকেই নাড়িয়ে দিয়েছে। শোকের এই আবহ দ্রুতই রূপ নিয়েছে আন্দোলনে! নিরাপত্তা নিশ্চিতের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর