নিয়মিত ফোন নিয়ে টয়লেটে গেলে হতে পারে যে রোগ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৩ এএম

মোবাইল ফোন ছাড়া দিনের একটি মুহূর্তও চিন্তা করা যায় না এখন। কারণে-অকারণে মোবাইল ফোনের পর্দায় চোখ রাখতেই অভ্যস্ত আমরা। অবস্থা এমন বেগতিক পর্যায়ে পৌঁছেছে যে, টয়লেটেও এখন ফোন আমাদের নিত্যসঙ্গী! আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এই অভ্যাসই গুরুতর অসুখের কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘসময় ধরে মোবাইল হাতে টয়লেটে বসে থাকলে আমাদের মলদ্বারে বাড়তি চাপ পড়ে।

বেশির ভাগ ব্যবহারকারীই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একবার লগ ইন করলে সহজে বের হতে পারেন না। রিলস বা শটসে এরা এতোটাই বুঁদ হয়ে থাকেন যে, সময়ের হিসাব থাকে না। যতক্ষণ না ভিডিও শেষ হয়, ততক্ষণ এরা একই ভঙ্গিতে টয়লেটের কমোডে বসে থাকেন।

ওয়াশরুম বা টয়লেটের আর্দ্র ও স্যাঁতস্যাঁতে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। ছবি: ফ্রিপিক

এমনকি মলত্যাগ সম্পন্নের পরও ভিডিও শেষ না হওয়া পর্যন্ত এরা টয়লেট থেকে বের হন না। দীর্ঘক্ষণ একই জায়গায় একভাবে বসে থাকার ফলে মলদ্বারের শিরার ওপর চাপ পড়ে।

এতে দীর্ঘমেয়াদে গ্যাসের সমস্যা এবং হেমোরয়েড বা পাইলসের মতো রোগ দেখা দিতে পারে। এমনকি মলদ্বার থেকে রক্তপাতও হতে পারে।

এ ছাড়া ওয়াশরুম বা টয়লেটের আর্দ্র ও স্যাঁতস্যাঁতে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। ফোন নিয়ে টয়লেটে ঢুকলে ফোনের গায়েও সে ব্যাকটেরিয়া লেগে যায়। যা পরবর্তীকালে হাত থেকে মুখে ওই ব্যাকটেরিয়া প্রবেশের আশঙ্কা থাকে।

একাধিক গবেষণা বলছে, মোবাইল ফোনে টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। টয়লেটে মোবাইল হাতে প্রবেশের ফলে এর বাইরের কভারে ই কোলাই, সালমোনেলা এবং সি ডিফিসিলের মতো জীবাণু এসে জমা হয়। এতে মূত্রনালীর সংক্রমণসহ পেটের নানারকম অসুখ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়।

অনেকে মলত্যাগের পরও রিল বা ভিডিও শেষ না হওয়া পর্যন্ত টয়লেটে থাকেন। ছবি: এআই জেনারেটেড

তাছাড়া টয়লেটে ফোন নিয়ে গেলে আমাদের মনোযোগ সেটির ওপরই থাকে। এতে শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়ায় ব্যাঘাত ঘটে। ফলে মলত্যাগে অসুবিধাসহ কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে বলে কিছু গবেষণায় বলা হয়েছে।

চিকিৎসকেরা ১০ মিনিটের বেশি টয়লেটে না থাকার পরামর্শ দিয়েছেন। জীবাণুর হাত থেকে রক্ষা পেতে মোবাইল ফোন নিয়মিত স্যানিটাইজ করাও জরুরি।

তথ্যসূত্র: নিউজ এইটি

ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৫২ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৮৫১ রোগী।
ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর