বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে আইন যা বলে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩৯ এএম

আমাদের দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া ইদানীং একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এর অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের আইনে এর কোনো যথোপযুক্ত শাস্তি বা প্রতিকার নেই।

বাংলাদেশের আইনে দণ্ডবিধি ৪৯৭ ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক এর শাস্তির কথা বলা হয়েছে। এই ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে, সেই নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্কে লিপ্ত হন, তবে সেই ব্যক্তি ব্যভিচারের অপরাধে অপরাধী হিসেবে গণ্য হবেন।

এ ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনা শ্রম বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে এ ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত নারীর কোনো শাস্তির কথা এ আইনে বলা নেই। স্ত্রী যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে এ ধারায় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না তাঁর স্বামী।

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। ছবি: সংগৃহীত

আইনের বিধান অনুযায়ী, স্বামী তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সুযোগ পাবেন না। এই ধারায় বলা হয়েছে, যদি কোন ব্যক্তি, অপর কোন ব্যক্তির স্ত্রীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন, তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। তবে এই ক্ষেত্রে স্ত্রীর কোনো শাস্তির কথা এই আইনে বলা নেই। এই আইনটি খুবই বৈষম্যমূলক একটি আইন।

ঢাকা সিটি করপোরেশন যে পরিমাণ বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়েছে, তা সামাজিক বন্ধনের বিচ্ছিন্নতাকে চরমভাবে নাড়া দিয়েছে।

বিবাহ বহির্ভূত সম্পর্ক করার অপরাধে সাজা-সংক্রান্ত দণ্ডবিধির ৪৯৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ৪৯৭ ধারা কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি চাওয়া হয়েছে। এছাড়া রিট আবেদনে ৪৯৭ ধারা সংশোধনের নির্দেশনা দেয়ার জন্য প্রার্থনা জানানো হয়েছে।

স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ালে তার বিরুদ্ধে স্ত্রী কোনো আইনগত প্রতিকার চাইতে পারবেন। অন্যদিকে স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে তার বিরুদ্ধে স্বামী ব্যবস্থা নিতে পারবেন না। শুধু বিবাহ বহির্ভূত সম্পর্ককারী পুরুষের বিরুদ্ধে নারী স্বামী ব্যভিচারের অভিযোগ আনতে পারবেন।

দণ্ডবিধির এ সংক্রান্ত ধারা কেন বৈষম্যমূলক এবং বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। এই আইন সংবিধানের ২৭, ২৮ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং এটা অদ্ভুত ও বৈষম্যমূলক।

লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর