বেসিসের নতুন সভাপতি হলেন এম রাশিদুল হাসান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:০২ পিএম

বাংলাদেশের সফটওয়্যার শিল্পের ব্যবসায়ীদের সংগঠন বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস) এর নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন সভাপতি হয়েছেন এম রাশিদুল হাসান এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল।

গতকাল (বুধবার, ৩০ অক্টোবর ২০২৪) অনুষ্ঠিত বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যগণের মধ্য থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব এম রাশিদুল হাসানকে সভাপতি পদে, পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে এবং পরিচালক জনাব এম আসিফ রহমানকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি সভাপতির পদ থেকে জনাব রাসেল টি আহমেদ এবং সহ-সভাপতি (অর্থ) পদ থেকে জনাব ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করেন।

সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট না করেই সংগঠনটির সকল কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।

উল্লেখ্য, বেসিস-এর নির্বাহী পরিষদ গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে দুটি বিষয়ে সদস্যদের মতামত জানতে চেয়ে একটি অটোমেটেড ভোটিং আয়োজন করে। বিষয় দুটি হচ্ছে: ১) বেসিস সংঘবিধি সংশোধন ও সংস্কার কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করা উচিত? নাকি ২) নির্বাহী কমিটি সদস্যরা একযোগে পদত্যাগ করা উচিত?

ভোটিং প্রক্রিয়ায় অংশ নেওয়া ৫৯৪ জন সদস্যের মধ্যে ৭৭ দশমিক ২৭ শতাংশ সংস্কার কাজগুলো সদস্যদের সাথে নিয়ে সম্পন্ন করে নির্বাচন আয়োজনের পক্ষে মতামত দিয়েছেন এবং ২২ দশমিক ৭২ শতাংশ সদস্য “বর্তমান ইসির এখনই পদত্যাগ করা উচিত” এই মতের পক্ষে ভোট দেন।

সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম ও এর সদস্যদের স্বার্থরক্ষায় প্রতিশ্রুত সংস্কার কাজগুলো সাধ্যমতো সম্পন্ন করে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে বর্তমান নির্বাহী পরিষদ। 

চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশীপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ আগামী জানুয়ারি ২০২৫ মাসের মধ্যে এজিএমে/ইজিএম-এর পর এপ্রিল ২০২৫-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে বেসিস। 

সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের প্রকৃত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কারমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও দেশে-বিদেশে বেসিস-এর সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বর্তমান নির্বাহী পরিষদকে সবরকম সহযোগিতা দিতে সদস্য এবং অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস নেতৃবৃন্দ।

একটি মাত্র ই-মেইল... আপনার পুরো প্রতিষ্ঠানকে মুহূর্তেই অচল করে দিতে পারে। ফিশিং, স্পুফিং আর ডোমেইন ছদ্মবেশ—প্রতিদিন বাড়ছে সাইবার হামলার নতুন নতুন ফাঁদ। এই বাস্তবতাকে সামনে রেখে ঢাকায় হয়ে গেল একটি...
রাজধানী ঢাকাসহ এই অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের...
নতুন নামে যাত্রা শুরু করল দেশের অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের নম্বর, সেবা, প্যাকেজ, ব্যালান্স বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে...
মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের আশ্রয় শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্তের দাবি জানিয়েছে ঢাকা। রোববার সকালে রাজধানীতে এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা বলেন।
লালমনিরহাটে মাত্র ৬ কার্যদিবসে শিশু নন্দিনী হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ড ও তার বাবা-মাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও...
রোহিঙ্গা সমস্যা সমাধানে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট বর্তমান বাস্তবতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা...
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান আতা মিয়াকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিব নামে দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। পরে আসামিদের দেওয়া তথ্যের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর