পোশাকের জন্য দিলবার-এ নাচতে রাজি ছিলেন না নোরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

নোরা ফাতেহি মানেই ‘দিলবার’। আরও একটি গান আছে ‘কামারিয়া’। এই দুটি আইটেম সংয়ের জন্যই বলিউডে পরিচিতি পান নোরা ফাতেহি। তবে এই দুটোর জন্যই এক টাকাও পাননি নোরা। তবে তাঁর কথায়, পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজস্ব। কারণ তিনি সেসময় উপার্জনের থেকে বেশি পরিচিতি তৈরি করতে চেয়েছিলেন।

‘সত্যমেব জয়তে’ ছবির গান দিলবারের জন্য রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় তাকে। অভিনেত্রীর নাচে কুপোকাত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু প্রথম দিকে একেবারেই এই গানের সঙ্গে নাচতে রাজি হননি নোরা। তাঁকে নাকি এই গানের সঙ্গে নাচের জন্য খুব চাপা একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল।

এক সাক্ষাৎকারে নোরা জানান, পোশাকের মাপ দেখে অবাক হয়ে যান নোরা। অভিনেত্রীর কথায়, ‘আমাকে পোশাকটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। এটা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না। জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই যৌন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।’

গানের শুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয়। 

নোরা বলেন, ‘এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। তবে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। আমার কাছে সেটাই বড় কথা।’

গানটির জন্য নাচের শুটিং কেমন হবে সেই বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফাতেহি। পারিশ্রমিক না নেওয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন, ‘অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।’

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর