ট্রাম্পের জয়কে ‘ঐতিহাসিক ফেরা’ বলে শুভেচ্ছা নেতানিয়াহুর

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তাটি দেন।

পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘প্রিয় ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি দেয়।’

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, প্রাথমিক ফলাফলে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। ফক্স নিউজের প্রতিবেদনের পরই নিজেকে জয়ী ঘোষণা করেন সাবেক এই প্রেসিডেন্ট।

ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রচার শিবিরের সামনে সমর্থকদের উদ্দেশে ভাষণে নিজেকে জয়ী ঘোষণা করেন ট্রাম্প। তাঁকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণ আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এই দিনটি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। আমরা জয় পেয়েছি।’

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লিখেছেন, ‘আন্তরিক অভিনন্দন আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য। আপনার পূর্ববর্তী মেয়াদের ওপর ভিত্তি করে আপনার এই সফলতা। ভারত-আমেরিকার ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে সহযোগিতা নবায়নের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন এক সাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।’

ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ডেমোক্রেটিক কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট। 

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হচ্ছে।

আরও পড়ুন:

বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান অভিযানে যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর