নারী ও শিশুর যৌন হয়রানির বিষয়ে আইন কী বলে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৯ এএম

আমাদের আশপাশের এমন অনেক ঘটনা শোনা যায় যে, স্কুল–কলেজে পড়ুয়া মেয়েদের যৌন হয়রানি করা হয়েছে। আর এ ঘটনার পর ভুক্তভোগী ও তার পরিবার থেকে টাকা চাওয়া হয়েছে। আবার টাকা না দিলে ক্ষতি করতে পারে এমন হুমকিও দেওয়া হয়েছে।

এ ধরনের ঘটনা জানাজানি হলে মান-সম্মানের কথা ভেবে ভুক্তভোগীর পরিবার তেমন কারও কাছে সাহায্য চাইতে পারে না। কিন্তু এক্ষেত্রে ভুক্তভোগী যদি অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অপরাধীকে শাস্তি দিতে চান তাহলে তাকে আইনের সাহায্য নিতে হবে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০–এর আওতায় নারী ও শিশুর যৌন হয়রানির অপরাধে পাঁচ থেকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। উপরন্তু এসব ঘটনার ক্ষেত্রে অপরাধী টাকা চেয়ে প্রতারণাও করে। তাই এসব অপরাধের ক্ষেত্রে আইনের কথা বিবেচনা করে ভুক্তভোগীর প্রয়োজন পুলিশের কাছে যাওয়া।

নির্যাতনের শিকার ভুক্তভোগী নারী নিজে বা তার পক্ষে অন্য কেউ নিকটস্থ থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করতে পারেন। নির্যাতিত নারীও আদালতে সরাসরি আবেদন করতে পারেন। যেখানে আদালত নির্যাতনের ঘটনাটি শুনবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত এছাড়া নির্যাতিত নারী প্রটেকশন অফিসারের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন। প্রটেকশন অফিসার নির্যাতনের ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। তাছাড়া কোনো এনজিও মাধ্যমে নির্যাতিত নারী অভিযোগ দায়ের করতে পারেন।

অনেকে বলেন, মামলা করে তারা সম্মান হারাতে চান না। এক্ষেত্রে অপরাধীকে শাস্তি দিতে পারবেন না। ভুক্তভোগী ও তার পরিবারের উচিত পার্শ্ববর্তী থানায় গিয়ে বিষয়টি জানানো। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাহার হিসেবে গণ্য করলে তিনি ঘটনাটি প্রাথমিক তথ্য বিবরণী ফরমে লিপিবদ্ধ করবেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন হাকিম আদালতে প্রেরণ করবেন।

এখতিয়ারাধীন হাকিম তা গ্রহণ করলে ওই মামলার প্রতিবেদন প্রদানের জন্য একটি তারিখ ধার্য করবেন। এবং পরবর্তী সময়ে মামলাটির পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে উপযুক্ত আদালতে পাঠাবেন। উক্ত আদালতে অভিযোগ প্রমাণিত হলে আসামির জেল জরিমানা হবে।

কোনো কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যদি অভিযোগটি গ্রহণে অসম্মতি প্রকাশ করেন, তাহলে থানায় কারণ উল্লেখ করে মামলাটি গ্রহণ করা হয়নি মর্মে আবেদনপত্র সঙ্গে নিয়ে সরাসরি আদালতে মামলা করা যাবে।

প্রতীকী ছবি এ ক্ষেত্রে ভুক্তভোগীকে একজন আইনজীবীর সঙ্গে দেখা করতে হবে। আপনি যদি থানায় মামলা করেন, তাহলে ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা অনুযায়ী আপনি সরকারের পক্ষ থেকে আইনজীবী পাবেন। তিনি মামলার সব তত্ত্বাবধান করবেন। যদি আপনি নিজে আইনজীবী নিয়োগ দিতে চান, তাহলে সেই আইনজীবী সরকারি আইনজীবীর অধীনে কাজ করবেন। সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া আইনজীবীকে কোনো খরচ দিতে হবে না।

থানায় মামলা না করে যদি কোর্টে মামলা করেন, তাহলে আপনাকে নিজস্ব আইনজীবী নিয়োগ করতে হবে। মামলার খরচ আপনাকে বহন করতে হবে। খরচের পরিমাণ কত হবে, তা নির্দিষ্ট করে বলা খুব কঠিন।

লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর