দিনে যতক্ষণ হাঁটলে রক্তে মিলবে ‘সুখী’ হরমোন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
২০২২ সালে হার্ট অ্যাটাক হয়েছিল মার্কিন নাগরিক জেমস ব্ল্যাঙ্কেনশিপের। জটিল একটি ট্রিপল-বাইপাস হার্ট অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। এরপর ‘ওয়াকিং ক্লাবে’ যোগ দেন ৬৮ বছরের এই ‘তরুণ’। 
 
‘আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমি এখন দারুণ কাজ করছি’, উচ্ছ্বসিত হয়ে বলেন জেমস। নিয়ম করে হাঁটার ফলেই এমনটি সম্ভব হয়েছে।   
 
বিশেষজ্ঞদের মতে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য সবচেয়ে সহজ ব্যায়াম হলো হাঁটা। স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি প্রথম পদক্ষেপ এই হাঁটা। আলাদা করে কোনো যন্ত্রপাতির দরকার নেই, যেতে হবে না জিমেও; হাঁটার জন্য প্রয়োজন শুধু আপনার সদিচ্ছা।   
 
ওজন নিয়ন্ত্রণে রাখার জন্যও হাঁটা খুব ভালো একটি ব্যায়াম। দ্রুত হাঁটার মাধ্যমে ক্যালরি ক্ষয় করা যায়। তাছাড়া নিয়মিত হাঁটলে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথার ঝুঁকি কমে যায়।
 
কর্মশক্তি বাড়ানোর জন্যও হাঁটা একটি দারুণ ব্যায়াম। রক্তে ‘সুখী’ হরমোনের পরিমাণ বাড়িয়ে মানসিক শক্তি ও কাজের প্রতি উৎসাহ বাড়ায় হাঁটা।
 
দিনে কতক্ষণ হাঁটবেন
সর্বোচ্চ উপকার লাভের জন্য দিনে ১০ হাজার কদম হাঁটার কথা শুনেছেন অনেকেই। এর সূত্রপাত ষাটের দশকে। জাপানে একটি বিজ্ঞাপনী প্রচারের কাজে প্রথম হাঁটার এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বিশেষজ্ঞরা এখন বলছেন, এটি নিছকই একটি নির্দেশিকা, যা সবার ক্ষেত্রে এক হওয়া উচিত নয়।    
 
ব্যক্তিভেদে জীবনযাত্রার মান, ধরন ও ফিটনেস লেভেল অনুযায়ী হাঁটার হিসাব হওয়া উচিত। যুক্তরাষ্ট্রে এখন অনেকেই দিনে গড়ে তিন থেকে চার হাজার কদম হাঁটতে সক্ষম।   
 
ওজন নিয়ন্ত্রণে রাখার জন্যও হাঁটা খুব ভালো একটি ব্যায়াম। ছবি: ফ্রিপিকতবে হাঁটার জন্য দিনে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা থাকলে নিয়মের মধ্যে জীবনযাপন করা সহজ হয়। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ভালোভাবে হাঁটা উচিত। একে আপনার দৈনন্দিন শিডিউল অনুযায়ী ভাগ করে নিতে পারেন। সপ্তাহে পাঁচদিন ৩০ মিনিট করে হাঁটতে পারেন, কিংবা দিনে ১০ মিনিট করে তিনবার হাঁটলেও পারেন। 
 
যত বেশি হাঁটা যাবে, ততোই এর উপকারিতা; এটাই মনে করেন গবেষক ও চিকিৎসকেরা। তবে শুরুতে একেবারেই হালকাভাবে হাঁটা শুরু করা উচিত। শারীরিক সক্ষমতা বাড়লে ধীরে ধীরে হাঁটার সময়টাকে বাড়ানো যেতে পারে।   
হাঁটার অজস্র উপকারের পরও সামগ্রিক সুস্থতার জন্য এটি ‘যথেষ্ট নয়’ বলে মনে করেন একাধিক বিশেষজ্ঞ। কেননা, মাংসপেশি সুগঠিত করতে যে ‘রেজিস্ট্যান্স ট্রেনিং’ প্রয়োজন, সেটির উপযোগিতা হাঁটার মাধ্যমে মেলে না। 
 
বিশেষ করে, নারীদের ক্ষেত্রে বয়সের সঙ্গে শরীরের জয়েন্টগুলোতে ব্যথা বাড়তে থাকে। এ সময় হাঁটার পাশাপাশি সপ্তাহে অন্তত দুইদিন ইয়োগা বা স্ট্রেচিংয়ের মতো বিভিন্ন রেজিস্ট্যান্স অ্যাকটিভিটিজ চর্চা করা উচিত। 
 
তথ্যসূত্র: ভয়েস অব আমেরিকা
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর