সহকর্মীর সঙ্গে যে কথা বললে বিপদে পড়তে পারেন

কর্মক্ষেত্রে অনেক সময় সহকর্মী বন্ধু হয়ে উঠেন। তাঁর সঙ্গে আমরা অনেকেই অনায়াসে শেয়ার করি ব্যক্তিগত অনেকে কথা। আপন ভেবে যে গোপন কথা বলছেন, তাই একসময় আপনার জন্য হয়ে উঠতে পারে ক্ষতির কারণ।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

ব্যক্তিগত জীবন আর পেশাগত জগতকে আলাদা রাখতে পারলে ভালো। নিজের পরিজন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে মন খুলে কথা বলা যায়। একই কথা আপনার সহকর্মীদের সঙ্গে বলতে পারবেন না। কর্মজীবীদের দিনের বেশিরভাগ সময় কাটে অফিসে। সেখানে কম-বেশি নানা গল্প হতেই পারে। অফিসের কেউ কেউ হয়ে ওঠেন পরম বন্ধু। 

সহকর্মী থেকে যেন বন্ধুত্বের পরিমাণ বেড়ে যায় অনেকে বেশি। তাই তাঁর সঙ্গে শেয়ার করে বসেন অনেক কথা। কিন্তু এই কাজটি ভুলেও করবেন না। আপনার মনে রাখতে হবে সে আপনার সহকর্মীও। তাই তাঁর সঙ্গে কোন কথা একেবারেই বলা যাবে না জেনে রাখুন। 

সহকর্মী অনেক সময় খুব কাছের মানুষ হয়ে উঠতেই পারে, তবুও ব্যক্তিগত কথার ব্যপারে সতর্ক থাকতে হবে। ছবি: ফ্রিপিক

আর্থিক অবস্থা শেয়ার করবেন না: আপনার আর্থিক অবস্থা সম্পর্কে অফিসে কখনওই কারো সঙ্গে আলোচনা করবেন না। আপনার আয় কত? আপনার মাসে ব্যয় কত টাকা? সংসার চালাতে কত খরচ হয়? কোথায় কত টাকা সঞ্চয় রয়েছে, এ সব আলোচনা করবেন না। এসব কথা আপনাকে কোন এক সময় বিপদে ফেলে দেবে।

পরনিন্দা-পরচর্চা থেকে দূরে থাকুন: কাজের জায়গায় যে সবাইকে আপনার পছন্দ হবে, এমনটা নাও হতে পারে। আবার সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটিও হতে পারে। কিন্তু তাই বলে আপনি একজনের সমালোচনা অন্য সহকর্মীর সঙ্গে করবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস বা ম্যানেজারকে নিয়ে আলোচনা করতে যাবেন না। এতে আপনিই বিপদে পড়তে পারেন।

রাজনীতি নিয়ে আলোচনা: আপনার নিজস্ব একটা রাজনৈতিক আদর্শ থাকতেই পারে। সেটি হয়তো অনেক সময় সহকর্মীর সঙ্গে নাও মিলতে পারে। এটা নিয়ে বাড়াবাড়ি একদমই ঠিক নয়। আপনাদের দু’জনের বিশ্বাস, চিন্তাভাবনা আলাদা হতেই পারে। তাই এসব বিষয় আপনার কাজের জায়গায় আলোচনা করবেন না। এতে নষ্ট হতে পারে পেশাদার সম্পর্ক। একই ভাবে, ধর্মীয় বিশ্বাস নিয়েও আলোচনা থেকে দূরে থাকুন।

নতুন চাকরি খোঁজার কথা: আপনি হয়তো নতুন চাকরি খুঁজছেন। কিন্তু সেটা ভুলেও সহকর্মীকে বলতে যাবেন না। সে আপনার যতই কাছের হোক না কেন। এসব কথা দেখবেন মুহূর্তের মধ্যেই ফাঁস হয়ে যাবে। এক কান, দুই কান করে আসল জায়গায় পৌঁছে যাবে আপনার গোপন কথাটি। পরে আপনিই বিপদে পড়ে যেতে পারেন। তাই সতর্ক থাকুন।

সম্পর্কের টানাপোড়ন: ব্যক্তিগত জীবনে আপনি কী কী করছেন? দাম্পত্য জীবনে কীভাবে চলছে? এই ধরনের কোনো কথাই সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন না। এসব বিষয় নিয়ে আপনার পিছনে কেউ না কেউ সমালোচনা করবেই। কিংবা আপনার দুর্বলতা নিয়ে মজা করবে। তাই ব্যক্তিগত জীবনে সম্পর্ক যেমনই হোক, তা অফিসে আলোচনা একদম নয়।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর