এখনও ট্রেন্ডের শীর্ষে এই রঙ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম। আর বিয়েবাড়ির সবচেয়ে মেগা ইভেন্ট বলা যায় গায়ে হলুদকে। এই দিনটিকে ঘিরেই বিয়েবাড়ির উচ্ছ্বাস-উদ্দীপনা সবচেয়ে বেশি থাকে।

সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে বিয়ের সাজপোশাকে, বদল এসেছে গায়ে হলুদের সাজেও। কমলা, বাসন্তী, সবুজ, ম্যাজেন্টা, খয়েরি, গোলাপি, নীল, বেগুনিসহ বিভিন্ন রঙের শাড়িতে নিরীক্ষা করতে দেখা এখনকার তরুণীদের।

তবে হলুদ রঙের যে চিরায়ত আবেদন তা এখনও ম্লান হয়নি। এমনকি প্যাস্টেল ইয়েলো, গোল্ডেন ইয়েলো, মাস্টার্ড ইয়েলো আর লেমন ইয়েলোর মতো রঙ হরহামেশাই দেখা যাচ্ছে দেশ-বিদেশের তারকাদের পরনেও।  

যারা আসন্ন গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদের বিভিন্ন শেডের শাড়ি পরা নিয়ে বিন্দুমাত্র দ্বিধায় ভুগছেন, তারা রাশমিকা মন্দানার সাম্প্রতিক লুক থেকে অনায়াসে অনুপ্রেরণা নিতে পারেন। 

হলুদ শাড়ি আর মিনিমাল মেকআপেই প্রাণোচ্ছল রাশমিকা। ছবি: ইন্সটাগ্রাম থেকে

‘পুষ্পা ২’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে মুগ্ধতা ছড়ালেন ‘জাতীয় ক্রাশ’ খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা। কোচিতে সিনেমাটির এক প্রচার অনুষ্ঠানে রাশমিকা আসেন হলুদ রঙের সিল্ক শাড়িতে। তাতেই যেন আরেকবার তাঁর মোহনীয়তায় বুঁদ হলেন সবাই।   

রাজি-রমনিক কালেকশনের এই শাড়ির পুরো জমিনজুড়ে ছিল গাঢ় হলুদের টানা কাজ। তবে চমক ছিল রাশমিকার ব্লাউজের নকশায়। স্লিভলেস এবং স্কুপড নেকলাইনের ব্লাউজটির হুকের সঙ্গে ছিল ফিতা যোগ। আর সেই ফিতায় ভেসে ওঠে এমব্রয়ডারিতে লেখা ‘পুষ্পা’।   

ব্লাউজের ফিতায় এমব্রয়ডারির নকশায় ছিল 'পুষ্পা' লেখা

স্নিগ্ধ রাশমিকার মেকআপ বা অনুষঙ্গেও ছিল না কোনো বাহুল্য। চোকার নেকপিস, রাউন্ড কানের দুল আর কুন্দনের কাজ করা চুড়িতেই অপরূপা লাগছিল রাশমিকাকে। 

তথ্যসূত্র: পিংকভিলা 

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর