হাইড্রা ফেসিয়ালের আগে জেনে নিন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে তুলতে ফেসিয়ালের তুলনা নেই। ইদানিং এতে নতুন সংযোজন হাইড্রা ফেসিয়াল।

কোরিয়ান গ্লাস স্কিনের ট্রেন্ড শুরু হওয়ার পর এই ফেসিয়ালের কদর বহুগুণ বেড়ে গিয়েছে। ছোট-বড় সব পার্লারেই হাইড্রা ফেসিয়ালের যেন ধুম পড়েছে! 

এই ফেসিয়াল সাধারণ ফেসিয়ালের চেয়ে সামান্য আলাদা। অন্যান্য ফেসিয়ালে হাতের তালু দিয়েই ধীরে এবং চেপে চেপে ম্যাসাজ করা হয়। এর ফলে ত্বকের গভীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। কোষগুলোতে অক্সিজেন সঞ্চালন বৃদ্ধি পাওয়ায় চেহারার উজ্জ্বলতা বেড়ে যায়। 

ফেসিয়ালের মাধ্যমে ত্বকের গভীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ছবি: ফ্রিপিক

অন্যদিকে হাইড্রা ফেসিয়ালে প্রধান কাজ সম্পন্ন করা হয় যন্ত্রের মাধ্যমে। যন্ত্রটিতে নানারকম ফিচার দেওয়া থাকে।

ত্বকের মৃত কোষ সরিয়ে এক ধরণের গ্লো এনে দেয় এই ফেসিয়াল। তবে হাইড্রা ফেসিয়াল করানোর আগে কিছু বিষয় মাথায় রাখা উচিত।  

  • যে কোনও ত্বকের জন্যই হাইড্রা ফেসিয়াল উপযুক্ত। তবে যাদের ত্বক কিছুটা সংবেদনশীল, তাদের এই ফেসিয়াল এড়িয়ে চলা উচিত। 
  • হাইড্রা ফেসিয়াল করানোর অন্তত ৪৮ ঘণ্টা আগে ত্বকে কোনও নতুন পণ্য মাখবেন না। দানাযুক্ত স্ক্রাব বা এক্সফোলিয়েটর ব্যবহার করবেন না।
  • হাইড্রা ফেসিয়াল করানোর আগে ও পরে থ্রেডিং বা ওয়াক্সিং একেবারেই করানো চলবে না। এতে ত্বকে র‍্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • হাইড্রা ফেসিয়াল করানোর সময়ে লেজার ট্রিটমেন্ট বা বোটক্স করানো যাবে না।
  • রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখবেন। ফেসিয়ালের পর এটি আরও ভালোভাবে মেনে চলবেন। 
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর