মেহেদির রং গাঢ় করবেন যেভাবে 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

শীত মানেই উৎসবের মৌসুম। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতেই অধিকাংশ মানুষ বিয়ে ও অন্যান্য উৎসবের পরিকল্পনা করেন। আর উৎসবের সঙ্গে মেহেদির সম্পর্ক প্রগাঢ়। তবে অনেকেই মেহেদি দেওয়ার পর মনের মতো রং আসে না বলে মন খারাপ করেন। 

মনে রাখবেন, আপনার ত্বক কতটুকু শুষ্ক বা ঘামে, কতবার সাবান-পানির সংস্পর্শে আসে, আপনি সপ্তাহে কয়বার হাতের ত্বক এক্সফোলিয়েট করেন এসবের ওপরও মেহেদির রঙ নির্ভর করে; এমনকি হরমোনজনিত কারণে ব্যক্তিভেদে মেহেদির রঙে তারতম্য থাকতে পারে। 

সাধারণত প্রাকৃতিক মেহেদির রঙ গাঢ় হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। তবু বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে প্রাকৃতিক মেহেদির ব্যবহার বুদ্ধিমানের কাজ হবে। 

মেহেদি শুকিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না।  ছবি: হেনা আটেলিয়ারের ফেসবুক পেইজ থেকে

মেহেদির রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী করতে ঘরোয়া কিছু উপায় মেনে চলা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক।

  • মেহেদি পরার আগে অবশ্যই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবেন। এতে ত্বকের মৃত কোষ ঝরে পড়ে; ফলে মেহেদি ভালোমতো শোষিত হয়, এবং রং গাঢ় ও দীর্ঘস্থায়ী হয়। 
  • সব সময় রাতে ঘুমাতে যাওয়ার আগে মেহেদি পরবেন। এরপর সারা রাত হাতে মেহেদি রেখে দিলে ভালো হয়। তবে মেহেদি শুকিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। বেশিরভাগ মেহেদি শুকিয়ে নিজ থেকেই ঝরে পড়ে যাবে। 
  • মেহেদি শুকানোর পর অন্তত ৭-৮ ঘণ্টা হাতে পানি লাগাবেন না। প্রথম দুই থেকে তিন দিন হলুদ, বডি লোশন, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করা যাবে না।

মেহেদি দেওয়ার পরে তাতে তাপ প্রয়োগ করা হলে রং গাঢ় করতে সহায়তা করে। ছবি: হেনা আটেলিয়ারের ফেসবুক পেইজ থেকে

  • মেহেদি দেওয়ার পরে তাতে তাপ প্রয়োগ করা হলে রং গাঢ় করতে সহায়তা করে। ব্লো ড্রায়ারের সাহায্যে হাতে তাপ প্রয়োগ করা যেতে পারে। তবে তা সীমিত পরিমাণে করতে হবে।
  • এছাড়া গাঢ় রং পেতে ক্লোভ স্টিম বা লবঙ্গের ভাপ নিতে পারেন। এজন্য একটি পাত্রে পানির সঙ্গে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিন। তারপর ওই ফুটন্ত পানির বাষ্প হাতে লাগালেই মেহেদির রং গাঢ় পাবেন।
  • তবে মেহেদির রং গাঢ় করার সবচেয়ে পুরোনো পদ্ধতি হলো লেবু ও চিনির মিশ্রণের ব্যবহার। চিনির সিরা ঠান্ডা করে তাতে লেবুর রস যোগ করে সিরাপের মতো বানিয়ে তুলায় করে শুকনা মেহেদির উপরে মেখে নিন।  
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর