যেসব হলে থাকছেন মেহজাবীন ও মালতী!

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

‘প্রিয় মালতী’ দিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) বড় পর্দায় অভিষিক্ত হলেন ছোট পর্দার শীর্ষ তারকা মেহজাবীন চৌধুরী! আজ দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

প্রথম চলচ্চিত্র মুক্তির আগে স্বভাবতই আবেগপ্রবণ অভিনেত্রী মেহজাবীন। প্রিয় মালতী মুক্তি নিয়ে দিলেন আবেগঘন বার্তা!

বললেন, ‌‘শুক্রবার (মুক্তির দিন) আমার জীবনের অন্যতম বিশেষ দিন হতে চলেছে। যে দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একজন অভিনয়শিল্পী হতে চাই, সেই দিন থেকে আমি এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি।’

প্রিয় মালতী সিনেমায় স্বনামে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট, আনিসুল হক বরুণ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড। 

ছবির প্রচারের এক ফাঁকে মেহজাবীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেখে নেওয়া যাক কোন হলে থাকছেন মেহজাবীন কিংবা প্রিয় মালতী—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর-১), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), আনন্দ সিনেমা (ফার্মগেট), বিজিবি সিনেমা (আজিমপুর)। ঢাকার বাইরের হলগুলোর মধ্যে রয়েছে– সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কিড, চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মডার্ন সিনেমা (দিনাজপুর), মম ইন সিনেমা (বগুড়া), বনলতা সিনেমা (ফরিদপুর), স্বপ্নীল সিনেপ্লেক্সে (কুষ্টিয়া)।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর