দাঁতে স্পট বা সাদা দাগ? কী করবেন?

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

সুন্দর হাসি কার না ভালো লাগে। সুন্দর হাসির সবচেয়ে বড় কারণ হলো উজ্জ্বল দাঁতের হাসি। যদি দাঁতের গড়নে কোনো ধরনের সমস্যা থাকে বা দাঁতের মধ্যে কোনো স্পট বা দাগ থাকে, তাহলে তা নির্মল হাসিকে ম্লান করে দেয়।

দন্তবিজ্ঞানীদের মতে, অনেক সময় অস্থির গঠন সম্পৰ্কীয় সমস্যার কারণে দাঁতের ভঙ্গুরতাসহ সাদা দাগের সমস্যা দেখা দিতে পারে। জন্মগত বা পারিবারিক সূত্রে, আবার কখনও জন্ম-পরবর্তী জীবনপ্রণালির সমস্যার কারণে এ ধরনের দাঁতের ক্ষয়রোগসহ সাদা স্পট দেখা দিতে পারে। অনেক সময় পানিতে ফ্লুরাইডের অভাব থাকলেও দাঁতের ক্ষতি হতে পারে।

এ সমস্যা সমাধানে কিছু বিষয় জেনে নিন–

প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করা

প্রতিদিন সকালে নাস্তা করার পর এবং রাতে ঘুমানোর আগে টুথপেস্ট ও টুথব্রাশ দিয়ে সঠিকভাবে ২ মিনিট ধরে দাঁত পরিষ্কার করা উচিত। পাশাপাশি ভালো টুথপেস্ট ও ব্রাশ থাকা দরকার। খাবার পরপরই দাঁত পরিষ্কার করা উচিত। অনেক ক্ষেত্রে দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কারের জন্য ডেন্টাল ফ্লস বা সুতা কাজে আসতে পারে।

এসিডিক খাবার থেকে সাবধান

কিছু খাবারে অতিরিক্ত এসিড বা অম্লতা রয়েছে, যেমন: কোমল পানীয় ও কৃত্রিম সস। কৃত্রিম ফলের রসের মধ্যে রয়েছে এ ধরনের এসিডিক উপাদান। এই এসিডিক উপাদানের মাত্রাধিক উপস্থিতি দাঁতের অ্যানামেলকে নষ্ট করে দেয়। ফলে দেখা যায় দাঁতের সব সাদা স্পট। এ জন্য খাবার গ্রহণে সতর্কতা প্রয়োজন। এমনকি নন-মেডিকেটেড টুথপেস্ট থেকেও দাঁতের ক্ষতি হতে পারে।

দাঁতের ক্ষয়রোধে লেবুর রস

যদিও বলা হচ্ছে দাঁতের ক্ষয়রোধে এসিডিক খাবার কম ব্যবহার করতে। তারপরও সাইট্রিক এসিডের উৎস লেবুকে দাঁত ক্ষয়রোধে কার্যকর পথ হিসেবে বিবেচনা করা হয়। সাইট্রিক এসিডের পিএইচ একটু বেশি থাকায় এর উপাদান দাঁতের ক্ষয় না করে শুধু ব্লিচিংয়ের কাজ করে থাকে। এক চামচ লেবুর রস, এক চিমটি লবণ সহযোগে দাঁত পরিষ্কার করলে দাঁত উজ্জ্বল থাকে এবং সাদা দাগ থাকে না।

দাঁতের ক্ষয়রোধে হলুদ

হলুদ দাঁতকেও সৌন্দর্যময় করে তুলতে পারে। নিয়মিত সামান্য হলুদ, লবণ ও লেবুর রস সহযোগে পেস্ট তৈরি করে তা প্রতিদিন দুই মিনিট দাঁতে প্রয়োগ করলে দাঁতের ক্ষয় ভাব কমে আসে; দাঁত মজবুত থাকে।

দাঁতের জন্য ভিনেগার

ভিনেগার ও বেকিং সোডা বা খাবার সোডার পেস্ট তৈরি করে সপ্তাহে একদিন ব্যবহার করলে দাঁতের ক্ষয় ভাব অনেকটা কমে আসে।

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর