টিকটক নিয়ে এল নতুন গ্রুপ শট ফিচার, ব্যবহার করবেন যেভাবে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক তাঁদের চ্যাট সেকশনে যুক্ত করল নতুন গ্রুপ শট ফিচার। এর মাধ্যমে অ্যাপটির ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট টেমপ্লেটে নিজের একটি গ্রুপ শট বা ছবি আপলোড করে আরও দু’জনকে তাদের পছন্দের ছবি আপলোড করার আমন্ত্রণ জানাতে পারবেন। এরপর অ্যাপটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল আপলোড করা ছবিগুলো দিয়ে নির্দিষ্ট টেমপ্লেটে তৈরি করে দিবে একটি গ্রুপ শট। 

ছুটির এই মৌসুমে ব্যবহারকারীদের টিকটক অভিজ্ঞতাকে আরও কিছুটা প্রাণবন্ত করে তুলতেই নতুন এই গ্রুপ শট ফিচারটি  নিয়ে এসেছে স্বল্প দৈর্ঘ্যের (শর্ট-ফর্ম) ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। বিশেষ করে চ্যাট সেকশনে ব্যবহারকারীদের এনগেজমেন্ট বৃদ্ধি করতেও বেশ কার্যকর একটি ফিচার হতে পারে এআই প্রযুক্তির নতুন এই গ্রুপ শট ফিচার। 

যেভাবে ব্যবহার করবেন নতুন গ্রুপ শট ফিচার
ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমেই টিকটকের চ্যাট অপশনে যেতে হবে। এবার গ্রুপ শটের একটি অপশন সিলেক্ট করে নির্দিষ্ট একটি টেমপ্লেট নির্ধারণ করে দিতে হবে। এরপর ব্যবহারকারী তার পছন্দের একটি ছবি আপলোড করবেন এবং যেকোনো দু’জন ব্যক্তিকে ইনভাইট করবেন তাদের ছবি আপলোড করার জন্য। এবার এই দু’জন তাদের পছন্দের ছবি আপলোড করলেই কাজ শেষ। বাকি কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সিলেক্ট করে দেওয়া টেমপ্লেটে আপলোড করা ছবিগুলো দিয়ে চমৎকার একটি গ্রুপ শট বানিয়ে দিয়ে টিকটকের এআই টুল।

বছরের এই শেষ সময়ে এসে নতুন গ্রুপ শট ফিচার নিয়ে আসার পেছনে টিকটকের মূল উদ্দেশ্যই হচ্ছে  চলমান ছুটির সিজনে পরিবার ও বন্ধুদের সাথে গ্রুপ ছবি শেয়ার করার বিষয়টিকে আরও মজার করে তোলা, কিছুটা নতুনত্ব নিয়ে আসা।

এআই, ফটোজ ও মেসেজ- এই বিষয়গুলোকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে টিকটক। গ্রুপ শটের নতুন এই ফিচারটিতেও তার-ই ধারাবাহিকতা ও প্রতিফলন দেখা গেছে। এর আগে গত আগস্টে ব্যবহারকারীদের জন্য গ্রুপ চ্যাটের সুবিধা নিয়ে আসে ইন্সটাগ্রাম। সার্বিকভাবে মেসেজিং অপশনকে কেন্দ্র করে এনগেজমেন্ট বাড়ানোর কৌশল নিয়েই এগোচ্ছে জনপ্রিয় এই অ্যাপটি। 

তথ্যসূত্র: টিকটক, লিন্ডসে গ্যাম্বেল

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর