দুঃসাহসী ‘মরুভূমির রাণী’র গল্প

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ এএম

মাত্র ৩৩ বছর বয়সে যুক্তরাজ্য ছেড়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। পুরুষের পোশাকে চষে বেরিয়েছেন মধ্যপ্রাচ্যের পথ-ঘাট। সঙ্গে থাকত তরবারি, চড়তেন ঘোড়ায়। প্রথম ইউরোপীয় নারী হিসেবে সিরিয়ার মরুভূমি অতিক্রম করে ‘মরুভূমির রাণী' উপাধিতে ভূষিত হয়েছিলেন। নাম তাঁর লেডি হেস্টার স্ট্যানহোপ।

১৭৭৬ সালে ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর একটিতে তাঁর জন্ম। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ছিলেন লেডি হেস্টার স্ট্যানহোপের আত্মীয়। ১৮০৩ থেকে ১৮০৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডনের ওয়ালমার ক্যাসেলেই থাকতেন।

প্রথম ইউরোপীয় নারী হিসেবে ‘মরুভূমির রাণী' উপাধিতে ভূষিত হয়েছিলেন লেডি হেস্টার স্ট্যানহোপ।কিন্তু কয়েক বছর বাদে অভিজাত ইংরেজ সমাজের বিধিনিষেধে বিরক্ত হয়ে লেডি হেস্টার মধ্যপ্রাচ্যে ভ্রমণের সিদ্ধান্ত নেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করতে শুরু করেন তিনি, নারী অভিযাত্রীদের মধ্যে হয়ে ওঠেন বিখ্যাত।

ধীরে ধীরে লেবাননে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন হেস্টার। এ পরিবর্তন তাঁর জন্য সহজ ছিল না, কিন্তু ইংল্যান্ডের মতো এখানেও সমাজের গৎবাঁধা বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে একজন প্রত্নতাত্ত্বিক হিসেবে প্রতিষ্ঠা করেন লেডি হেস্টার স্ট্যানহোপ। ঐ অঞ্চলে আধুনিক প্রত্নতাত্ত্বিক চর্চার পথিকৃৎ হিসেবে হেস্টার স্ট্যানহোপের নামই বলা হয়ে থাকে।

লেবানন, সিরিয়া, মিশরের পাশাপাশি গিয়েছেন গ্রিস, তুরস্ক, ফ্রান্স, জার্মানিতেও। মিশর যাওয়ার সময় পুরোটা পথ হেস্টারের গায়ে ছিল স্থানীয় পুরুষের পোশাক; সঙ্গে বহন করেছেন তরবারি, চড়েছেন আরব ঘোড়ায়। নিজের ভ্রমণের এসব তথ্য নিজেই লিপিবদ্ধ করে গেছেন দুঃসাহসী এই অভিযাত্রিক।

তথ্যসূত্র: ইংলিশ হেরিটেজ

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর