রাজশাহীতে বাড়ি থেকে নারী চিকিৎসককে অপহরণের অভিযোগ 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

রাজশাহীতে বাড়ি থেকে এক নারী চিকিৎসক ও তাঁর বাবাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জ মহাসড়কের পাশে অচেতন অবস্থায় বাবাকে ফেলে গেলেও এখনো নিখোঁজ ওই চিকিৎসক। গতকাল সোমবার নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। গতকাল ভোর রাতে বাবাকে বেঁধে এবং মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চিকিৎসক মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ৬ জনের একটি দল।

অপহরণের শিকার চিকিৎসকের মা আহত অবস্থায় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, ফজরের নামাজ পড়ার জন্য তাঁর স্বামী মসজিদে যাচ্ছিলেন, এ সময় অপহরণকারীরা তাঁর স্বামীকে জিম্মি করে বাসায় ঢুকে ধারোলো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এরপর বাবা ও মেয়েকে একটি কালো রংয়ের মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে সিরাজগঞ্জে তাঁর স্বামীকে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে যায়। এখন পর্যন্ত মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। 

এই নারী চিকিৎসকের বাবা বলেন, ‘অপহরণকারী ৬ জনের মধ্যে একজন ছিল তানজিম খান ওরফে রোশন আলম। সে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো আওয়ামী লীগ নেতা আবার কখনো ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ হিসবে পরিচয় দিত। ২০১৮ সালে মেয়ের সঙ্গে তানজিমের পারিচয়। প্রায়ই বাড়ির আশপাশে ঘোরাঘুরি করত। কখনো পথরোধ করত। কখনো স্ত্রী বলে দাবি করত। তবে তানজিম মূলত প্রতারক। এ নিয়ে চলতি বছর চন্দ্রিমা থানায় অভিযোগ করলে মুচলেকাও দেয় তানজিম। আর এবার এই ঘটনা ঘটল।’

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন চিকিৎসকের স্বজনেরা। একইসঙ্গে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান মেয়েকে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলে মনে করেন তারা। 

অপহরণের ঘটনায় রাতে ওই চিকিৎসকের বাবা বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় ২ জনের নামসহ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, পরিবারের পক্ষ মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অভিযান চলছে। মাঠে কাজ করছে একাধিক ইউনিট। অপরাধীদের একজন ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত। সম্ভাব্য সব বিষয় নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বহুল আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুরের মুত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে খালাস দিয়েছেন আদালত।
বাংলাদেশ পুলিশের সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরিদাস চন্দ্র তরনীদাসের নামে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে ফাইন্যান্সিয়াল...
যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে খাজুরা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরে সদ্য ভুমিষ্ট এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে নাটোর মা ও শিশু সদনের চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পৌর শহরের আলাইপুর এলাকায় মা ও শিশু সদনে...
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে গান শোনাতে আসছেন। বিশ্বকাপের ফাইনালের...
সংসদ ভবন এলাকা ছেড়ে গেলেও বুধবার দুপুরে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা দিনের মতো কর্মসূচি সমাপ্ত করে।
পরীক্ষার্থীদের সন্তানতুল্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের জন্য...
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি ও জনজীবনের ব্যাপক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে চলমান জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর