ফেসবুক ভেরিফিকেশনের জন্য যা যা প্রয়োজন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম

বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমও হচ্ছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে ব্যবসাবাণিজ্য (এফ-কমার্স) ও শিক্ষার (এফ লার্নিং) মতো গুরুত্বপূর্ণ কাজেও এখন নিয়মিত ব্যবহার করা হচ্ছে ফেসবুক। ফেসবুক প্রোফাইলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তাই আজ অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি জরুরী হয়ে পড়েছে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন। ফেসবুক ভেরিফিকেশনের জন্য কী কী প্রয়োজন তাই নিয়ে আজকের এই আলোচনা।

ফেসবুক ভেরিফিকেশন বা ভেরিফায়েড ব্যাজ পেতে যা যা প্রয়োজন
ফেসবুক প্ল্যাটফর্মের নীতিমালা অনুসরণ ও মেনে চলার পাশাপাশি বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হয় ফেসবুক ভেরিফিকেশন বা ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য। বিবেচ্য বিষয়গুলো হলো:

অথেনটিক: প্রোফাইল ভেরিফিকেশনের জন্য সবচেয়ে জরুরী হচ্ছে ব্যবহারকারীর রিয়েল আইডেনটিটি বা পরিচয় থাকা। অর্থাৎ, আপনি অন্য কারো নামে আইডি খুলে সেটা ভেরিফিকেশন করাতে পারবেন না। ফেইড আইডি দিয়ে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার কোনো সুযোগ নেই।

ইউনিক: ব্যক্তির বা প্রতিষ্ঠানের পেজ বা প্রোফাইল যা-ই হোক না কেন অবশ্যই সেটা অদ্বিতীয় হতে হবে। অর্থাৎ একই ব্যক্তির নামে দুটি প্রোফাইল বা পেজ, কিংবা একই ব্যবসা প্রতিষ্ঠানের দুটি পেজ একসাথে ভেরিফাই করা সম্ভব নয়। একমাত্র ব্যতিক্রম হতে পারে নির্দিষ্ট ভাষার (ল্যাংগুয়েজ স্পেসিফিক) পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে। এছাড়া জেনারেল ইন্টারেস্ট পেজ বা প্রোফাইল ভেরিফিকেশন করে না ফেসবুক। 

কমপ্লিট: যে পেজ বা প্রোফাইলটি ভেরিফাই করতে চান সেটি অবশ্যই কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ প্রতিটি সেকশনে তথ্য দিতে হবে। অ্যাবাউট সেকশনে তথ্য থাকতে হবে, ব্যবহার করতে হবে প্রোফাইল ফটো এবং সাম্প্রতিক কার্যাবলীর অংশ হিসেবে অন্তত একটি পোস্ট থাকতে হবে এই প্রোফাইল বা পেজটিতে। 

নোটেবল: প্রোফাইলটি বা পেজটি অবশ্যই সুপরিচিত হতে হবে। অর্থাৎ, এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ব্র্যান্ড হতে হবে যাদের সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। সাধারণ মানুষ যাদের সম্পর্কে জানতে সার্চ করে থাকে। অর্থাৎ, উল্লেখযোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ড হলে প্রোফাইল ও পেজ ভেরিফিকেশন অনেক সহজে হয়ে যায়। 

তথ্যসূত্র: ফেসবুক 

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর