ফেসবুক, ইন্সটাগ্রামে সেন্সরশিপ কমবে, জানালেন জাকারবার্গ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০২:৩০ এএম

মেটার মালিকানাধীন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেন্সরশিপ উল্লেখযোগ্যহারে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। শুধু তাই নয়, ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকারদের সরিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের আরও বেশি রাজনৈতিক কনটেন্ট দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় মেটার সেন্সরশিপ নীতিমালায় এই পরিবর্তনের কথা জানিয়েছেন জাকারবার্গ। 

এমন সিদ্ধান্তের পেছনে বাকস্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন জাকারবার্গ। তবে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদ শুরুর প্রাক্কালে মেটার এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। উল্লেখ্য, মেটার সেন্সরশিপ নীতিমালায় নতুন এই পরিবর্তন অনুযায়ী ফ্যাক্টচেকারের জায়গা নিতে চলেছে কমিউনিটি নোটস- যেমনটা ট্রাম্পের বন্ধুপ্রতিম ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মে দেখা যায়।

উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মে (পূর্বের টুইটার) সেন্সরশিপের ক্ষেত্রে ফ্যাক্টচেকারের পরিবর্তে নির্ভর করা হয় ব্যবহারকারীদের ফিডব্যাকের উপর। বিতর্কিত পোস্টের ক্ষেত্রে অন্যান্য ব্যবহারকারীদের মতামতকেই প্রাধান্য দেওয়া হয়। কমিউনিটি-কেন্দ্রিক এমন সেন্সরশিপের পেছনে কারণ হিসেবে ইলন মাস্কও বাকস্বাধীনতার কথাই বলে থাকেন। আর এই প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানও একই। 

বোঝাই যাচ্ছে সেন্সরশিপ নীতিমালা প্রসঙ্গে ট্রাম্প ও মাস্কের সাথে একই কাতারে দাঁড়াতে চাইছেন জাকারবার্গ। অবশ্য ফ্যাক্টচেকারদের সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ভিন্ন কথাই বলছেন তিনি। তাঁর মতে, ‘ফ্যাক্টচেকাররা রাজনৈতিকভাবে অনেক বেশি পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে এবং তারা যতটা না বিশ্বাস তৈরি করেছে তার চেয়ে বেশি নষ্ট করেছে।’

জাকারবার্গ স্বীকার করেছেন যে, নতুন এই কনটেন্ট মডারেশন নীতির কারণে মেটার প্ল্যাটফর্মগুলো আগের তুলনায় এখন থেকে ‘খারাপ কনটেন্ট’ কম চিহ্নিত করবে। পাশাপাশি ‘ইমিগ্রেশন’ ও ‘জেন্ডার’ এর মতো সংবেদনশীল বিষয়গুলোকে তিনি মূলধারার আলোচনায় নিয়ে আসতে চাইছেন। সেজন্য মেটার প্ল্যাটফর্মগুলোতে এই সব বিষয়ে আলোচনার ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার কথাও জানিয়েছেন জাকারবার্গ।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার। তাঁদের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে আছে ফেসবুক, ইন্সটাগ্রাম, থ্রেডস ও হোয়াটসঅ্যাপ।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর