চিকিৎসক শুভাগত চৌধুরী মারা গেছেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৯ এএম

চিকিৎসক ও লেখক অধ্যাপক শুভাগত চৌধুরী মারা গেছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুভাগত চৌধুরী ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সকালে বাসায় অচেতন হয়ে পড়লে তাঁকে ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে পরীক্ষার পর তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অরূপ রতন চৌধুরী আরও জানান, শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাঁরা এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে।

১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করা শুভাগত চৌধুরী বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এবং পরে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসাবিজ্ঞানে তিনি অসংখ্য গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ রচনা করেছেন। তাঁর গবেষণার মূল বিষয় ছিল প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষা পদ্ধতি।

গাড়িতে ব্যবহৃত সিএনজি সিলিন্ডার নিয়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। কখনো ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময়, কখনো সড়ক দুর্ঘটনার পর, আবার কখনো সিলিন্ডার পরিবহনের সময় ঘটছে বিস্ফোরণ। ২০২৪ ও ২০২৫ সালে ঘটেছে এমন...
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ দাফনসহ নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর