মহাসড়কে চরম অব্যবস্থাপনা, আগস্টেই ৪৮১ জনের মৃত্যু

টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।

দুর্ঘটনার এই চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগও। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল আগস্টে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮১ জন। আহত হয়েছেন ৬৬৪ জন। জুলাইয়ের তুলনায় আগস্টে দৈনিক গড় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ যাচ্ছে দুই চাকার অরক্ষিত যান মোটরসাইকেল ব্যবহারকারীদের। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন। যা জুলাইয়ের তুলনায় ১৫ ভাগ বেশি। সড়কে মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায়। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে, সড়কে সবচেয়ে বেশি ঝুঁকিতে মোটরসাইকেল আরোহীরা।

এরপরই রয়েছে পথচারী। একই মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ১০২ জন পথচারী, যা মোট নিহতের ২১ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হকের মতে, মহাসড়কে একই লেনে যখন স্বল্পগতির ভ্যান, রিকশা ও থ্রি-হুইলারের সঙ্গে উচ্চগতির ভারী যান এবং মোটরসাইকেল চলে, তখন তৈরি হয় সংঘর্ষের বড় ঝুঁকি।    

দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তির ব্যবহার, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং চালক-পথচারীসহ সব সড়ক ব্যবহারকারীর সচেতনতা। একই সঙ্গে সরকারের কার্যকর রাজনৈতিক সদিচ্ছা ও ধারাবাহিক বাস্তবায়ন; বলছেন বিশেষজ্ঞরা। 

 

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা আহত হয়েছেন। আজ বুধবার সকালে হাটহাজারী ফায়ারিং রেঞ্জে এই ঘটনা ঘটে। 
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য...
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ দাফনসহ নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। সোমবার সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে এক অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক ও...
ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা...
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ...
৩ বছর পর আবারও সুদের হার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক৩ বছর পর আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে...
আবাহনী মাঠ সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট মাঠ বা আবাহনী মাঠ ও ধানমন্ডি মাঠ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা...
লোডিং...

এলাকার খবর