সাইফকে কোপাল কে! অভিযুক্তকে চিহ্নিত করে ফেলল পুলিশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

তখন রাত ২টা। হঠাত্‍ চিত্‍কার। সাইফ আলি খানকে ছুরি দিয়ে কোপাচ্ছে এক ব্যক্তি। একাধিকবার কুপিয়ে পালিয়েও যায় সে। অভিনেতাকে রাত সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি করা হয় রক্তাক্ত অবস্থায়। 

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন নবাব পতৌদির বংশধর সাইফ আলি খান। রাত দুটার দিকে এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি নায়কেকে সমানে কোপাতে থাকে। অন্য কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা। 

কিছু গণমাধ্যমের দাবি, এতে যুক্ত থাকতে পারে সাইফের কর্মচারীদের মধ্যে কেউ। সর্বশেষ তথ্য অনুযায়ী, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দল সাইফের বাড়িতে কর্মরত মহিলা কর্মীদের থানায় নিয়ে গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে মুম্বাই পুলিশ জানাচ্ছে, হামলার ঘটনায় এক অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তবে কে সেই অভিযুক্ত, সে সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত খোলসা করেননি তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে পরে সিঁড়ি দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। ফায়ার এসকেপ ব্যবহার করে ওই অভিযুক্ত সাইফের বাড়িতে ঢোকেন বলে জানিয়েছে পুলিশ। শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে বলে তারা দাবি করে।

তৈমুর, কারিনা ও সাইফ। ছবি: সংগৃহীতমুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন যে, রাত ৩টার দিকে তিনি খবর পেয়েছিলেন যে অভিনেতা সাইফ আলি খানকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে। বর্তমানে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতা এখন বিপদমুক্ত। পুলিশ অভিনেতার সঙ্গে কথা বলেনি। এই হামলায় সাইফের বাড়িতে কর্মরত মহিলা কর্মীরাও আহত হয়েছেন।

সেদিন বুধবার সন্ধ্যার হাউজ পার্টি উপস্থিত ছিলেন কারিনার ‘গার্ল গ্যাং’—বোন বড় বোন কারিশমা কাপুর, বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুর। তাঁদের নিয়েই সন্ধ্যায় আনন্দে মেতে উঠেছিলেন নায়িকা। কিন্তু তখনও কি তাঁরা ভাবতে পেরেছিলেন যে, আর কয়েক ঘণ্টা পরই তাঁদের জীবনে এমন ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে!

লীলাবতী হাসপাতা সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে সাইফ আলি খানের। আপাতত স্থিতিশীল তিনি। শেষ হয়েছে কসমেটিক সার্জারিও। চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। 

হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত হয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর