ছোটকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সাইফ, রক্তাক্ত বাবাকে অটোরিকশায় তুলে হাসপাতালে নেন বড় ছেলে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

মাত্র ৩ বছর বয়স কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান বা জেহ্‌র। রাতে ঘুমাচ্ছিল নিজের ঘরেই। এর মধ্যেই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতি। তার পরই ঘটে যায় বিপত্তি।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, এক মহিলা গৃহকর্মীর সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ওই ব্যক্তিকে। সে সময়ই কোনোভাবে সেখানে এসে পড়েছিলেন সাইফ। অভিনেতা গলার স্বর শোনার পর প্রথম দফায় ঝাঁপিয়ে পড়ে ওই দুষ্কৃতি। সে তখন ঢুকে পড়েন ছেলে জেহের ঘরে। বাধা দিতে যান সাইফ। তাতেই শুরু হয় ধস্তাধস্তি। ছেলের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে নিজে আহত হন সাইফ। তবে এখানেই শেষ নয়, বাড়ি থেকে ফোন পেয়ে ছুটে আসেন সাইফ আলি খানের প্রথম স্ত্রীর ছেলে ২৩ বছর বয়সী অভিনেতা ইব্রাহিম আলি খান। অটোরিকশায় তোলেন বাবাকে। নিয়ে যান হাসপাতালে। সুত্র- এনডিটিভি।

জানা যায়, ছয়-ছয়বার ছুরিকাঘাতের পর রক্তবন্যা বইছিল বাড়িতে। বাবা সাইফ আলি খানকে এমন পরিস্থিতিতে দেখে এক মিনিটও সময় নষ্ট করতে চাননি ছেলে ইব্রাহিম। সেই চূড়ান্ত মুহূর্তে বাড়ির কোনও গাড়িও প্রস্তুত ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে রাস্তা থেকে অটো ডেকে নিয়ে এসে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন তিনি।

সাইফের চার সন্তান, সারা, ইব্রাহিম, তৈমুর ও জাহাঙ্গীর। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়াঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি ঢুকে পড়ায় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েক জন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ।

হাসপাতালটি সাইফের বান্দ্রার বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। লীলাবতী হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে সাইফ আলি খানের। আপাতত স্থিতিশীল তিনি। শেষ হয়েছে কসমেটিক সার্জারিও। চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। 

হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত হয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। তাকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে আইসিইউতে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর