জবানবন্দিতে রোমহর্ষক বর্ণনা: কোপের আগে ১ কোটি রুপি দাবি করেছিল দুর্বৃত্ত 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম

নিজের বাড়িতে, সবথেকে নিরাপদ স্থানেই এলোপাথাড়ি ছুরির কোপ। গুরুতর জখম হয়ে হাসপাতালের আইসিইউতে বলিউড তারকা সাইফ আলি খান। 

ভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, পুলিশের কাছে ঘটনাপ্রসঙ্গে গতরাতের ঘটনার জবানবন্দি দিয়েছেন সাইফ আলি খান ও স্ত্রী কারিনা কাপুরের পরিচারিকা। জানা গেছে, প্রথমে ঘরের মধ্যে, বাথরুমের পাশে আচমকা ছায়া লক্ষ করেন তিনি। প্রাথমিকভাবে তিনি মনে করেন, কারিনা ছোট ছেলের ঘরে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণেই, ছায়ার দিকে কিছুটা এগোতেই ভুল ভাঙে। স্পষ্ট দেখতে পান, অন্য একটি মধ্যবয়স্ক যুবক গভীররাতে ঘরের ভেতর। পরিচারিকাকে দেখেই তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতি। ইতিমধ্যে সেখানে দ্বিতীয় পরিচারিকা হাজির হয়ে দুষ্কৃতিকে জিজ্ঞাসা করেন ‘কী চায়?’। জানা গিয়েছে, এই প্রশ্নের উত্তরে দুষ্কৃতি সাফ জানায়, ‘এক কোটি রুপি’।

কথাকাটাকাটির শব্দ শুনেই ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। তিনি দুষ্কৃতিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই পরপর তাঁর ওপর এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ চালায় সে। সাইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, সাইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতি। 

কারিনা ও সন্তানরা নিরাপদ আছে বলে জানিয়েছে তাদের গণসংযোগ কর্মকর্তা। লীলাবতী হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে সাইফ আলি খানের। আপাতত স্থিতিশীল তিনি। আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার।  অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। 

এমন ঘটনায় রীতিমতো হইচই মুম্বাইয়ে। তারকার নিজের বাড়িতেই হামলা, কী করে সম্ভব? কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়ে কে কখন কীভাবে ঢুকে পড়ল ঘরে? সকাল থেকেই হাজারো প্রশ্ন। তার মাঝেই একে একে উঠে আসছে বড় তথ্য। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিচারিকাদের। এবার বিস্ফোরক তথ্য উঠে এল সাইফের পরিচারিকার বক্তব্যে। 

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর