সাইফের ওপর হামলার ৫০ ঘণ্টা পার, অধরা ব্যক্তি ‘ভয়ঙ্কর অপরাধী’

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলার পর প্রায় ৫০ ঘণ্টা কেটে গেছে। অভিনেতা এখন শঙ্কামুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। হাঁটাচলা বারণ এবং বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাঁকে। 

এদিকে, শুক্রবার (১৭ জানুয়ারি) সন্দেহভাজন আসামিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালিয়েছে স্থানীয় পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ ও ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট। এদিন সকালে বান্দ্রা পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিল। কিন্তু পাঁচ ঘণ্টা পর মামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সাইফের বিল্ডিংয়ের সিসিটিভিতে ধরা পড়া অভিযুক্তের মতো দেখতে হওয়ায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিনেতার বাড়ির যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছিল, তাতে দুষ্কৃতিকারীকে নীল রংয়ের টি-শার্ট পরা অবস্থায় দেখা গিয়েছিল। শনিবার (১৮ জানুয়ারি) আরও একটি ছবি প্রকাশ করেছে পুলিশ। নতুন এই ছবিতে দেখা গেছে, দুষ্কৃতির পরনে হলুদ রংয়ের শার্ট। শেষবার বান্দ্রা স্টেশনে তাকে দেখা গেছে। প্রাথমিকভাবে অনুমান, পুলিশের চোখে ধুলো দিতে সম্ভবত হামলার পর পোশাক বদল করেছে সে। তারপর বান্দ্রা স্টেশন থেকে ট্রেনে উঠেছে।

পুলিশের ধারণা, সেই ব্যক্তি ‌‌‘ভয়ঙ্কর অপরাধী’ কেউ হতে পারেন, কারণ সে অপরাধের ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরে তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য পোশাক পরিবর্তন করেছে।

এদিকে, বান্দ্রা পুলিশের কাছে স্বামী তথা অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার বিষয়ে নিজের জবানবন্দি দিয়েছেন কারিনা কাপুর খান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর বাড়িতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বয়ান রেকর্ড করা হয়েছে।

এখন পর্যন্ত এই হামলার ঘটনায় ৩০টিরও বেশি বয়ান রেকর্ড করেছে পুলিশ। প্রথমদিকে মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল নিয়ে তদন্ত শুরু হলেও তাঁরা মোট ২০টি দল গঠন করেছে। ইতিমধ্যে বান্দ্রা এলাকার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়াও তিন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। দ্রুত তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর